আগামী ১৬ মার্চ চুয়াডাঙ্গার ৫ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৩:০০ অপরাহ্ণ
আগামী ১৬ মার্চ চুয়াডাঙ্গার ৫ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলায় দুই উপজেলার ৫ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ১৬ মার্চ।জিবননগর উপজেলার উথলি, মনোহরপুর ও কে ডি কে ইউনিয়নে এবং আলমডাঙ্গা উপজেলার আইলহাস ও
নাগদা ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারন ওয়ার্ড সদস্য পদে সাধারণ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।নির্বাচনের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্বাচন হবে ইভিএমে। নির্বাচন কমিশনে মনোয়ন জমাদানের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩।প্রত্যাহারের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩। ভোটগ্রহণের তারিখ ১৬ মার্চ ২০২৩। উল্লিখিত ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য সময়সূচি, রিটার্নিং অফিসারের নিয়োগ, মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির জন্য নির্ধারিত কর্মকর্তা মনোনয়নপত্র আহবানের গণ বিজ্ঞপ্তি জারি করেছে। নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক চেয়ারম্যান পদে মনোনয়ন, মনোনয়নপত্র দাখিল গ্রহণ ইত্যাদি বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুযায়ি মাননীয় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্দেশ দিয়েছেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০১৫(২৫ সনের ২৮ নং আইন )আইন অনুসারে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের বিধান রয়েছে।