“আদালতের অনুকরণে” বিতর্ক প্রতিযোগিতা
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ইউএসএআইডি বাংলাদেশ’র প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস প্রকল্পের আয়োজনে ঢাকায় আন্তঃবিশ্ববিদ্যালয় বিচার-বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে বিচার বিভাগীয় চাকুরীর পরীক্ষায় অংশ নিতে দেয়া উচিত কিনা সে বিষয়ে “আদালতের অনুকরণে” এক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য বিশিষ্ট বিচারক এতে বিচারকের ভূমিকা পালন করেন। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদেরকে সামাজিক পরিবর্তনের পক্ষে জনমত গঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উৎসাহিত করার ক্ষেত্রে একটি সুযোগ করে দিয়েছিল।


আপনার মতামত লিখুন