এসএমপি’র নবনিযুক্ত কমিশনার কে কর্মকর্তাবৃন্দের ফুলেল শুভেচ্ছা প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
এসএমপি’র নবনিযুক্ত কমিশনার কে কর্মকর্তাবৃন্দের ফুলেল শুভেচ্ছা প্রদান
এম আব্দুল করিম : অদ্য ২৬/০২/২০২৩ ইং তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত  পুলিশ কমিশনার  ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে আজ সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে নবনিযুক্ত  পুলিশ কমিশনারকে স্বাগত জানান এবং এসএমপি‘র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর  ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি)  মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার , সহকারি পুলিশ কমিশনার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ  এবং এসএমপি সিলেটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।