কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর এর বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ নিয়ে বাণিজ্যের অভিযোগ

জন্ম ও মৃত্যু নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১৭ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফি ৭৫ ভাগ কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। যেখানে জন্মের ৪৫ দিন পর্যন্ত নিবন্ধন ফি মওকুফ করা হয়েছে। ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত জন্ম নিবন্ধন ফি ২৫ টাকা, ৫ বছরের পর ১০ বছর পর্যন্ত জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা এবং ১০ বছরের পর নিবন্ধনের কোন সুযোগ রাখা হয়নি। তবে সংশোধন ফি একইভাবে কমানো হলেও এখানে নিবন্ধন ফি’র চেয়ে পরিস্থিতি ও প্রয়োজন অনুসারে সংশোধন ফি ১/২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে অভিযোগ আছে। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ের ক্ষেত্রে সংশোধিত নিবন্ধন ইস্যুতে বেশি পরিমাণ অর্থ লেনদেন হয়ে থাকে বলে জানা গেছে। এভাবে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার। এই বিষয়ে
জন্ম নিবন্ধন নিতে আসা ইউনিয়নে অনেকেই অভিযোগ, করে বলেন ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিব জন্ম সনদ ডিজিটাল করতে ১থেকে ৫ হাজার নিয়ে থাকেন। এছাড়া বয়স সংশোধনে ৪ হাজার থেকে হাজার টাকা দাবি করেন। সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ওই হিসাব সহকারি এখানে জন্ম সনদ নিয়ে বাণিজ্য শুরু করেছেন। তাই তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এলাকা বাসি এই বিষয়ে অভিযুক্ত রাজিব হাসান এর সাথে যোগাযোগ করলে সে বলে এটায় এখানকার নিয়ম সাংবাদিকরা নিউজকরলে আমার কিছুই হবে না সে আরো বলেন যে,আমি যা করব তাই হবে এখানে চেয়ারম্যান মেম্বার কিছু না।
এ প্রসঙ্গে ৩নং তালবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃআব্দুল হান্নান বলেন, আমার ইউনিয়ন পরিষদে আমি ও আমার উদ্যেক্তা সহ জন্ম নিবন্ধন ইস্যু ফি সরকারি নিয়ম মেনে নেয়ার জন্য বলা হয়েছে। এর বাহিরে সে কিছু অনিয়ম করে থাকলে তা আমার জানা ছিল না।তবে আমি এই ভিডিওটা দেখার পরে বুঝলাম যে আমার পরিষদেও অনিয়ম হয়।তাই আমি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের শরণাপন্ন হয় এবং তিনি আমাকে সহ তাকে ০১/০২/২৩ তারিখ সকাল ১০টার সময় তার অফিসে ডাকে।
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, আমি বিষয়টা শুনেছি উপযুক্ত তথ্য প্রামাণ যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।।


আপনার মতামত লিখুন