গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আগামী ২৮ এপ্রিল ২০২৫ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীনের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফারজানা হাসানাত মহোদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ কিউ এম নাছির উদ্দিন, মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ ইকবাল, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটি সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন