চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ
চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃবাইজিদুল ইসলাম বাবুল: জমজমাট আয়োজনে শেষ হয়েছে শীর্ষ চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩। বুধবার  (২২ ফেব্রুয়ারি)ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল জলিল

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,এ এইচ ইফরান উদ্দিন আহমেদ । বিশেষ অতিথি ছিলেন  মোঃমেহেদী হাসান খান শাওন-সহকারী কমিশনার (ভুমি)বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জনাব রাজু আহমেদ -অফিসার ইনচার্জ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া।জনাব মোঃ আল-মামুন-সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া।জনাব মোঃমোহাম্মাদ আলী সরকার-(অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।  উক্ত অনুষ্টানে সভাপতি হিসাবে ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর মৃধা-সভাপতি চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। অনুষ্টানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সামছুল আলম।   প্রধান অতিথি জনাব এ এইচ ইফরান উদ্দিন আহমেদ বলেন নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, ১০০কিলোমিটার দৌড়, , রিলে দৌড়, দড়ি লাফ,মুরগ লড়াই। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় কবিতা আবৃতি, নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।