ঢাকায় জাতীয় আইনগত সহায়তা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
ঢাকায় জাতীয় আইনগত সহায়তা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে ‘প্রস্তুতিমূলক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন। সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ সায়েম খান। সভায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন বিষয়ে আলোচনা হয়।