দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

বিশেষ প্রতিবেদক 

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া (Mandisa Maya) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল মঙ্গলবার (২০ মে) দ. আফ্রিকার সাংবিধানিক আদালতে  অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় দেশের প্রধান বিচারপতি একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন এবং নিজ দেশের বিচার বিভাগের বিভিন্ন অভিজ্ঞতার কথা বিনিময় করেন।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তাঁর ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতিকে অবহিত করেন।

এসময় প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন কর্তৃক বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ই-পেলার পড়ুন