দৈনিক স্বাধীন দেশ প্রকাশনার ২১ বছর : কিছু স্মৃতিকথা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
দৈনিক স্বাধীন দেশ প্রকাশনার ২১ বছর : কিছু স্মৃতিকথা

আইন ও বিচার বিষয়ে ‘আদালত সংস্করণ’ প্রকাশে ও সুন্দরভাবে পরিচালনায় বিচার বিভাগের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, বিচারকবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করি

তৌহিদুর রহমান হিসান : ২১ বছর পেরিয়ে ২২তম বছরে যাত্রা শুরু করেছে ‘স্বাধীন দেশ’। ১২ এপ্রিল ২০২৩ পথচলার ২২ বছরে দৈনিক স্বাধীন দেশ। ২২ বছরে পা রাখছে এটা আমাদের সবার জন্য আনন্দের। আমি তৌহিদুর রহমান হিসান দৈনিক স্বাধীন দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানাচ্ছি ও আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমি আমার সহকর্মীদের, সংবাদিকবৃন্দ ও প্রতিনিধিবৃন্দসহ দৈনিক স্বাধীন দেশ-এর প্রতিটি কর্মকর্তা/কর্মচারীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে অধুনিক, যুগ উপযোগী ও নতুন উদ্যোগের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি তা বাস্তবায়নে এক ঝাঁক মেধাবী সংবাদকর্মী ও কর্মকর্তাদের নিয়ে একটি দক্ষ টিম তৈরি করি। যাতে পত্রিকার স্বার্থে যেকোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষে নিরলসভাবে কাজ করতে পারি। জাতীয় দৈনিক স্বাধীন দেশ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিচারক, আইনজীবী, বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিগণ বাণী, শুভেচ্ছা বার্তা, সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দৈনিক স্বাধীন দেশ-এর ২১ বছরের পথচলার, ইতিমধ্যে বিচারাঙ্গনে জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে আইন ও বিচার বিষয়ক সংবাদ নিয়ে ‘আদালত সংস্করণ’ প্রকাশ করে আসছি। ইতোমধ্যে এক পা, দু’পা করে আইন ও বিচার বিষয়ক সংবাদ প্রকাশনায় সাফল্যের সাথে চার বছর অতিবাহিত করেছে। দৈনিক স্বাধীন দেশ পত্রিকা আইন ও আদালতের কাগজ হিসাবে পরিচিত। দৈনিক স্বাধীন দেশ নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। আসুন সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। অত্যন্ত বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতা ও সততার সাথে আমরা পরিচালনা করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি, সেটা সম্ভব হয়েছে পাঠকদের অপরিসীম ভালবাসার কারণে। দৈনিক স্বাধীন দেশ বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং রুচিশীল সংবাদ প্রকাশ করে। ‘দৈনিক স্বাধীন দেশ’-এর আদালত সংস্করণে উচ্চ আদালত, নিম্ন আদালত, বিচারাঙ্গান ও সারাদেশের আদালত যেকোন আদেশ, রায়, পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স, জেলা লিগ্যাল এইউ মাসিক সভাসহ অন্যান্য আইন ও বিচার বিষয়ক সংবাদ প্রকাশ করে থাকি। আমরা সারাদেশের সকল বিচারকবৃন্দদের ‘দৈনিক স্বাধীন দেশ’-এর আদালত সংস্করণ সৌজন্য কপি (সরাসরি, ডাকযোগ ও প্রতিনিধির মাধ্যেমে) প্রেরণ করে আসছি। বিচারাঙ্গানে আদালত ও বিচার বিষয়ক ‘দৈনিক স্বাধীন দেশ’ নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখতে সকল বিচার বিভাগীয় কর্মকর্তার, বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দসহ সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আমাদের সেøাগান ‘সময়ের সাহসী দৈনিক’। আমাদের এই সাহসী যাত্রাকে ধরে রাখতে স্বাধীন দেশ সকল কর্মকর্তা, সংবাদিক, প্রতিনিধিবৃন্দ, পাঠক, গ্রাহক ও বিজ্ঞাপন দাতাসহ সকলের সহযোগিতা কামনা করি। আমরা আশা করি অতি অল্প সময় আমাদের সকল চেষ্টা সফল ও জনপ্রিয় হয়ে উঠবো। আমাদের এই অগ্রযাত্রায় আপনার সহযোগিতা কামনা করি ও সবার ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাবো এ প্রত্যাশাই করি।