দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করার আহবান জানান সিজেএম মুহম্মদ আলী আহসান
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১:৫৬ পূর্বাহ্ণ

মৌলভীবাজারে মামলা নিষ্পত্তিতে বিচারকদের মধ্যে পুরস্কার প্রদান
আদালত প্রতিবেদক : মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসমূহে কর্মরত বিচারকদের মধ্যে-২০২২ সনে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান ও আদালতের কার্যক্রমের সার্বিক অবদানের স্বীকৃতির জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানকে পুরস্কার প্রদান করা হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাসহ বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করার আহবান জানান। গত রবিবার (৮ জানুয়ারি) তাদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।


আপনার মতামত লিখুন