নীলফামারীতে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক : নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে গত শনিবার (০৪ ফেব্রæয়ারি) পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ফেব্র“য়ারি মাসিক সভা অনুষ্ঠিত হয়। কনফারেন্স এ উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পারিবারিক আদালতের বিচারক (সহকারী জজ নীলফামারী সদর), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক এর প্রতিনিধি, সিভিল সার্জন এর প্রতিনিধি, নীলফামারী বার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর, সিআইডি; র্যাব; মাদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর কর্মকর্তা বৃন্দসহ নীলফামারী সকল থানার অফিসার-ইন-চার্জবৃন্দ। উক্ত কনফারেন্স এ ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান। কনফারেন্স এ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন