ন্যায়বিচার নিশ্চিত করা লিগ্যাল এইডের উদ্দেশ্য :  সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৫:৪২ অপরাহ্ণ
ন্যায়বিচার নিশ্চিত করা লিগ্যাল এইডের উদ্দেশ্য :  সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

আমিরুজ্জামান : হতদরিদ্র মানুষ অর্থের অভাবে ন্যায়বিচার থেকে যাতে বঞ্চিত না হয়, কেবল গরীব অসহায় নয়, জেলা লিগ্যাল এইডের উদ্দেশ্য ন্যায়বিচার নিশ্চিত করা। সবশ্রেনির মানুষের আইনী সহায়ত দিয়ে থাকে। সেই লক্ষ্যে সাতক্ষীরার জেলা লিগ্যাল এইড অফিস কাজ করে যাচ্ছে। সাধারণ জনগণ বাংলাদেশ স্বাধীন করেছে। সেই সাধারন জনগনের জন্য বাংলাদেশ। আর্থিকভাবে অসচ্ছল, অসহায়, হতদরিদ্র মানুষদের সোচ্চার হওয়ার জন্য এবং তাদের আইনি সেবা দেওয়ার জন্যই জেলা লিগ্যাল এইড অফিস। লিগ্যাল এইড এর সুফল ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে, যেন কোন অসহায়, হতদরিদ্র মানুষ অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, এসব কথা বলেন সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান শেখ মফিজুর রহমান। গত সোমবার (৪ এপ্রিল) জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ শেখ মফিজুর রহমানের তিন বছর পূর্তিতে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, সিভিল সার্জন ডাঃ হোসাইন শাফায়েত, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জিপি শম্ভুনাথ সিংহ। এর আগে আগামী ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস পালন উপলক্ষে লিগ্যাল এইড’র চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সঞ্চালনায় বিস্তারিত আলোচনা হয়, উক্ত আলোচনায় ২৮ এপ্রিল দিবসটি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোঃ মনিরুল ইসলাম। উক্ত সভায় এনজিও ব্লাস্ট কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীকে আইনগত সহায়তা প্রদান বর্তমান অবস্থা এবং করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজ্ঞ পিপি এড. মোঃ আব্দুল লতিফ সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা, জেলা লিগ্যাল এইডের সদস্যরা উপস্থিত ছিলেন।