নড়াইলে বিশেষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে
নিজস্ব প্রতিবেদক : নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে ‘বিশেষ প্রস্ততিমূলক সভা’ অনুষ্ঠিত হয়। গত বুধবার (৬ এপ্রিল) নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়, এর সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ জনাব মুন্সী মোঃ মশিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার, জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও জেলা লিগ্যাল এইডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। সভায় বিশেষ সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং যথাযথ মর্যাদায় আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়। ১৬৪৩০ নম্বরে কল করলে বিনামূল্যে সরকারি আইনী সহায়তা পাওয়া যায়।


আপনার মতামত লিখুন