পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ডের অর্থ বছরের ৪র্থ সভা অনুষ্ঠিত

এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ডের ২০২২-২০২৩ অর্থ বছরের ৪র্থ সভা সোমবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ের কর্ণফুলী সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
সভাপতির অনুমতিক্রমে সদস্য-প্রশাসন মো.জসীম উদ্দিন(উপ-সচিব) বিগত সভার কার্যবিবরণী পাঠ ও গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করেন।
অতঃপর পর্যায়ক্রমে বোর্ডের আওতাধীন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ও নির্বাহী প্রকৌশলীগণ কোড নং ২২০০১১০০, ২২০০০৯০০ এর আওতাধীন প্রকল্প/স্কিম এবং বোর্ডের আওতাধীন পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ২৫ মে ২০২৩খ্রি.পর্যন্ত সময়ের সার্বিক বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
সভায় বোর্ডের সন্মানিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), রাঙামাটির পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান,সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য প্রশাসন ও সদস্য পরিকল্পনা মো.জসীম উদ্দিন (উপসচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মো. আলাউদ্দিন চৌধুরী(উপ-সচিব), রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়া বোর্ডের খাগড়াছড়ি ইউনিট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো.
মুজিবুল আলম,বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন,নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,সিএমইউ জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা,হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা,টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক,রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বাজেট ও অডিট অফিসার মো. নুরুজ্জামান,গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো,তথ্য কর্মকর্তা মিজ্ ডজী ত্রিপুরাসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন