প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতার বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা দায়ের

সৈয়দ মইনুল হোসেন, জেলা প্রতিনিধি : গত ১৯শে মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ এক জনসভায় প্রকাশ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি প্রদান করে। ফলে সারা বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়ে এবং প্রতিটি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও জনসভা করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল অংগ ও সহযোগী সংগঠন। দেশের বিভিন্ন জেলায় চাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০০/৫০৬(||)/১২০(খ) দঃবঃ ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার (২৪মে) সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বাদী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ প্রকাশ্য জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী, মানবতার মা, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গোরস্থানে পাঠানোর ধৃষ্টতা দেখিয়ে হত্যার হুমকি দিয়েছে – তাই সুষ্ঠ বিচারের প্রত্যাশায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।
অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। কিশোরগঞ্জবাসী বিএনপি নেতার এই ঘৃণ্য, ষড়যন্ত্রমূলক ঔধ্যত্বের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন