প্রধান বিচারপতির সঙ্গে রাজবাড়ী বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৬ পূর্বাহ্ণ
প্রধান বিচারপতির সঙ্গে রাজবাড়ী বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতারা। গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন- সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোস্তফা, সাবেক সভাপতি স্বপন কুমার সোম, সহ-সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ বিজন কুমার বোস, সহ-সম্পাদক তসলিম আহমেদ, সহ-সম্পাদক খান মো. জহুরুল হক, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম ও অভিজিৎ সোম। গত ৩১ জানুয়ারি রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।