প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া এর ৬ষ্ট বর্ষপূর্তি ও ৭তম বর্ষে পদার্পণ উদযাপন

মোঃ বাইজিদুল ইসলাম বাবুল: প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া এর ৬ষ্ট বর্ষপূর্তি ও ৭তম বর্ষে পদার্পণ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মশালার মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া এর ৬ষ্ট বর্ষপূর্তি ও ৭তম বর্ষে পদার্পণ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ই ফেব্রুয়ারি ) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রকৃতির ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ ভাদুঘর আবি রিভার পার্কে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মশালার মাধ্যমে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রাসেন-স্বত্তাধকারী ব্রাহ্মণবাড়িয়া হোন্ডা গ্যালারী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্টাতার মা-মোছাঃ সামছুন্নাহার। বিশেষ । এতে আরও উপস্থিত ছিলেন প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সদস্য মোঃ বাবুল মিয়া,হাফেজ মুক্তার হোসেন,মোঃ মাজেদ,নাহিদ,রানা আরিফ,মুসা, আযীম,আমিনুল, সাদিয়া লাভনী নাদিম সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৪০ টি সামাজিক সংগঠনের সদস্যরা।
এর মধ্যে উল্লেখ্য হলো কাজি শাহিন, কূহিনুর আক্তার প্রিয়া, হাবিবা আক্তার,জসিম উদ্দিন,মোঃশরিফ,কাব্য আক্তার এনি,তৃষা আক্তার,তাসনিম মারিয়া,সহ আরো অনেকে।
অনুষ্টানটি সঞ্চালন করেন রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্টাতা মোঃ হাসান মিয়া
উল্লেখ্য , সংগঠন টি ২০১৭ সালে ১২ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটি সারা ব্রাহ্মণবাড়িয়াতে মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মোঃ সাইফুর রহমান নাহিদ সাংবাদিকদের বলেন, বর্তমানে প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা বিনামুল্যে বিভিন্ন অসহায় রোগীদের রক্ত জোগাড় করে দিচ্ছে। গরীব অসহায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা সামগ্রী, , স্কুলের পোশাক বিতরণ করছেন, প্রিয় পরিবার বর্তামানে ক্ষুধার্তদের জন্য প্রতি সাপ্তাহের সোমবার দিন ১বেলা দুপুরের খাবার দিচ্ছেন গত ১৮ সাপ্তাহ যাবৎ। সংগঠনটি প্রতিষ্টিত হওয়ার পর থেকে বিভিন্ন মসজিদে লাশ বহনের জন্য খাটিয়া ও অসহায় রুগিদের চিকিৎসা খরচ, ও বিভিন্ন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেন। সারা দেশে যখন করোনা মহামারির আতংক তখন প্রায় ২৫০ টি পরিবারে ১ সাপ্তাহের খাবার দায়িত্ব নিয়েছিল প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া সংগঠনটি। যার সম্পুর্ণ খরচ বহন করেছিল সংগঠনটির উপদেষ্টা মন্ডলী ও সভাপতি নাহিদুর রহমান নাহিদ সহ সংগঠনের সকল সদস্যরা। শুধু তাই নয় তারা কাজ করছেন বাল্যবিবাহ বিরোধ, মাদক বিরোধ,ধর্ষণ বিরোধ প্রতিবাদ সহ বিভিন্ন সামাজিক জনসচেতনতা।


আপনার মতামত লিখুন