ফেঞ্চুগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম. ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক : সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম. ইলিয়াস প্রতি মাসের ন্যায় থানা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত সিলেট ফেঞ্চুগঞ্জ থানা পরিদর্শন করেন। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) পরিদর্শনকালে থানার সংশ্লিষ্ট নথি, রেজিস্ট্রারসহ সকল কার্যক্রম প্রত্যক্ষ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
পরিদর্শনকালে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, অপরাধ প্রবণ এলাকায় পুলিশি টহল জোরদার এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সহ থানায় আগত জনসাধারণের সাথে সৌজন্যমূলক আচরণ করা এবং তাদের অভিযোগ ধৈর্য সহাকারে শুনে যত দ্রুত সম্ভব আইনানুগ সহযোগিতা প্রদানের জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। জব্দকৃত আলামত সমূহের ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়।
পরিদর্শনকালে দেখা যায় বর্তমান অফিসার ইনচার্জ যোগদানের পর হতে টহল ডিউটি জোরদার ও নিয়মিত কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনা করার কারণে নিকট অতিতে ডাকাতির ঘটনা বা বড় কোন নৃশংস ঘটনা ঘটে নাই।
উক্ত থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. আবু জাহের বাদল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মুসতানসীর হাসান চৌধুরী, স্টেনোগ্রাফার দীপংকর চন্দ্র পাল ও নাজির মোঃ ফাইজুল ইসলাম।


আপনার মতামত লিখুন