বঙ্গবন্ধুর সমাধিতে নতুন প্রতিরক্ষা সচিবের শ্রদ্ধা
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম।
গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিএনসিসি ক্যাডেট কর্তৃক গার্ড অব অনার দেওয়া হয়। পরে ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বিএনসিসি খুলনা রেজিমেন্টের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল হাসান মাহমুদ, গোপালগঞ্জের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন