বদলগাছীতে কোরআন অবমাননার দায়ে পিতার করা মামলায় ছেলে গ্রেপ্তার
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১:১০ পূর্বাহ্ণ

আবু রায়হান লিটন জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর বদলগাছীতে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন শরিফের উপর পা দিয়ে কোরআনকে অবমাননা করায় ছেলে আবু সালেহ (২৫) এর বিরুদ্ধে মামলা করলেন পিতা ওসমান আলী (৬৫)। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বিঞ্চপুর গ্রামে।
থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, ৫জুন সোমবার সকাল সাড়ে ১০টায় বদলগাছীর আধাইপুর ইউপির বিঞ্চুপুর গ্রামের ওসমান আলীর ছেলে আবু সালেহ পিতার ঘরের তাকের উপর রাখা ইসলাম ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন শরীফ মাটিতে ফেলে দেয় এবং তার উপর পা দিলে ঘটনাটি মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে। গ্রামবাসীসহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা এর প্রতিবাদ জানায় এবং উত্তেজিত হয়ে ওসমান আলীর বাড়ীর দিকে যেতে থাকে। পরিস্থিতি ঘোলাটে দেখে গ্রামবাসী ঘটনাটি বদলগাছী থানায় জানায়। রাত সাড়ে ৯টায় বদলগাছী থানা পুলিশের এস আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে উক্ত ছেলেটিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যপারে ওসমান আলী বাদী হয়ে ছেলে আবু সালেহ এর বিরুদ্ধে একটি মামলা করে মামলা নং-৭।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ওসমান আলীর ছেলে ঘরের তাকের উপর রাখা কোরআন শরিফ মাটিতে ফেলে দেয় এবং পা দেয়। এই ঘটনাটি কিছুক্ষণের মধ্যে গোটা গ্রামে ছড়িয়ে পড়লে ধর্মপ্রান মুসলমান ক্ষেঁপে উঠে এবং প্রতিবাদ জানায়
স্থানীয়রা আরো বলেন, আবু সালেহ এক গুয়ে প্রকৃতির ছেলে এবং কারো কথা শোনেনা।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ বিষয়ে গতকাল রাতে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন