বদলগাছীতে বঙ্গবন্ধুর জুলিয় কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন

আবু রায়হান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর বদলগাছীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিয় কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৮মে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বদলগাছী নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু, সাঃ সম্পাদক মিজানুর রহমান কিশোর, সহ সাঃ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, বদলগাছী সদর ইউ পি চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনিক বিভিন্ন দাপ্তরিক অফিসার ও কর্মচারী বৃন্দ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাব্বির আহম্মেদ এর পরিচালনায়, আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্ব ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান উল্লেখ করে বক্তব্য রাখেন বক্তাগন।
পরিশেষে প্রতিযোগিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন