বদলগাছীতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

আবু রায়হান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁঃ স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত।
১৭ মার্চ শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, শামসুল আলম খান, বাংলাদেশ আওয়ামী লীগ বদল গাছী উপজেলা শাখা সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সাবাব ফারহান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। শেষ আকর্ষণ সন্ধ্যায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন