বর্তমান সরকার নার্সিং পেশাকে এগিয়ে নিতে কাজ করছে-দীপঙ্কর তালুকদার এম.পি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ
বর্তমান সরকার নার্সিং পেশাকে এগিয়ে নিতে কাজ করছে-দীপঙ্কর তালুকদার এম.পি

এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে রাঙামাটিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাঙামাটির সকল স্থরের নার্সিং কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রাঙামাটির শিল্পকলা একাডেমির সামনে থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাদ্য মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম.পি।
তিনি বলেন,বর্তমান সরকার নার্সিং পেশাকে এগিয়ে নিতে কাজ করছে। নার্সিং পেশা অত্যন্ত মহৎ সেবাধর্মী একটি কাজ। তাই এ পেশাকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সব ধরণের ব্যবস্থা নিয়েছে।
তিনি আরো বলেন,কোভিডের সময় নার্সরা যেভাবে কাজ করছে, তারা যদি এভাবে এগিয়ে না আসতো তাহলে কোভিড-১৯ ভাইরাস মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়তো। চিকিৎসা সেবার পাশাপাশি নার্সরা রোগীদের সাথে ভালো ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোগীরা সেবায় ভালো পেলে অর্ধেক সুস্থতা অনুভব করে। তাই রোগীর কথা চিন্তা করে তাদের সাথে ভালো ব্যবহার করলে রোগী সুস্থতার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের সম্মানটুকুও বৃদ্ধি পাবে অনেকাংশে।
সভায় রাঙামাটি জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক দীপ্তি রানী চৌধুরী এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া,অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম,রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শওকত আকবর খান, রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ কৃষ্ণা চাকমা,রাঙামাটি স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি শুভ্রা রাণী বড়ুয়া,স্বাধীনতা নার্সেস পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা সাধনা চাকমা প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন, রাঙামাটি স্বাধীনতা নার্সেস পরিষদের সাধারণ সম্পাদক মিটু তালুকদার।
আলোচনা সভা শুরুতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নার্সেস দিবসের উদ্বোধন করা হয়। শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।