বিচারাঙ্গানে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত

তৌহিদুর রহমান হিসান ও জেলা প্রতিনিধিবৃন্দ : সারাদেশের বিচারাঙ্গানে জাতীয় আইনগত সহায়তা দিবস’ ২৮ এপ্রিল পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য, দ্বদ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি, আলোচনা সভা, মাইকিং, লিগ্যাল এইড মেলা, স্বাস্থ্য ক্যাম্প এবং ডকুমেন্টারি প্রদর্শনীসহ নানা কর্মসূচির পালন করা হয়েছে। দরিদ্র ও অসহায় বিচারার্থীদের আস্থা বাড়ছে আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইডে) প্রতি। এ সংস্থাটি থেকে গত ১৬ বছরে আইনি সহায়তা পেয়েছেন ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন। আর ক্ষতিপ‚রণ আদায় করা হয়েছে ২৫২ কোটি ৫১ লাখ ৮১ টাকা। ৬৪ জেলায় লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ১২ হাজার ১৫১টি মামলা নিষ্পত্তি হয়েছে। দিন দিন যেন বেড়েই চলছে এর সেবা গ্রহণকারীর সংখ্যা। গত বছর ৩৫,০০০ এর বেশি অসচ্ছল জনগণ সরকারি আইনি সহায়তা পেয়েছেন এই সংস্থার (লিগ্যাল এইড) উদ্যোগে সারাদেশে নিষ্পত্তি হয়েছে ৩২ হাজার ১৬৬টি বিরোধ। ২০১৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৫২৬টি। দরিদ্র, নির্যাতিত ও অসচ্ছল মানুষদের জন্য বিনামূল্যে সরকারি আইনি সহায়তার পরিমাণ গত বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সময়ে সরকারি আইনি সহায়তা গ্রহণকারী দরিদ্র ও অসচ্ছল নাগরিকের সংখ্যা সর্বোচ্চ ৩৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (এনএলএএসও)। এই সংস্থার (লিগ্যাল এইড) উদ্যোগে সারাদেশে নিষ্পত্তি হয়েছে ৩২ হাজার ১৬৬টি বিরোধ। ২০১৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৫২৬টি। গত এক দশকে সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১২১টি বিরোধ। ২০০০ সালের ২৮ এপ্রিল জাতীয় সংসদে আইনগত সহায়তা প্রদান আইন পাস হয় এবং ২০০১ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠিত হয়। তবে জনবল ও বিধির অভাবে প্রায় আট বছর সংস্থাটি কার্যকরভাবে কাজ করতে পারেনি। ২০০৯ সালে পুনর্গঠনের পর বর্তমানে দেশের ৬৪টি জেলায় সংস্থার কার্যালয় ও স্থানীয় কমিটি রয়েছে। ২০০৯ সালে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি খরচে এ সেবা প্রদান করে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান করা হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়। প্রতিবছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা জজ) সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘গত বছর লিগ্যাল এইডের মাধ্যমে সর্বাধিক মানুষ আইনি সহায়তা পেয়েছেন। আমরা আদালতের বাইরে আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতেও গুরুত্ব দিচ্ছি। এতে সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হয় এবং সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে।’ জাতীয় আইনগত সহায়তা সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৯ সালের পর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সরকারি আইনি সহায়তা নিয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৬৮৭ জন। এর মধ্যে ২ লাখ ৫ হাজার ৯০৩ জন পুরুষ, ২ লাখ ৫ হাজার ৮২৩ জন নারী এবং ১ হাজার ৯৫৯ জন শিশু। একই সময়ে সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ১২ হাজার ১৫১টি মামলা এর মধ্যে ২৬ হাজার ৯২৫টি দেওয়ানি, ১ লাখ ৩৮ হাজার ২৬৮টি ফৌজদারি, ৪৫ হাজার ৫২৪টি পারিবারিক এবং ১ হাজার ৪৩৪টি অন্যান্য মামলা।
পরিসংখ্যান বলছে, শুরুতে পুরুষদের মধ্যে আইনি সহায়তা নেওয়ার প্রবণতা বেশি থাকলেও ২০১৬ সালের পর নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে নারী ও পুরুষের সেবা গ্রহণের হার প্রায় সমান। ২০১৩ সাল থেকে শ্রমিকদের জন্য আলাদা ‘শ্রমিক আইন সহায়তা সেল’ চালু হয়। তখন থেকে গত মার্চ পর্যন্ত এই সেল থেকে আইনি সহায়তা নিয়েছেন ২১ হাজার ৪২৬ জন শ্রমিক। এছাড়া, বিরোধ মীমাংসা ও মামলা নিষ্পত্তির মাধ্যমে আদায় করা ৬৩ কোটি ২৬ লাখ ২৬ হাজার ২১৫ টাকা ক্ষতিপ‚রণ শ্রমিকদের প্রদান করা হয়েছে। মামলা নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৪৬৫টি। ২০১৫ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কার্যক্রম শুরু হয়। তারপর থেকে গত মার্চ পর্যন্ত জেল আপিলসহ দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ২ হাজার ২৮৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে হাইকোর্টের একাধিক বেঞ্চ বিনা বিচারে আটক আসামিদের আইনি সহায়তা দিতে সক্রিয়ভাবে কাজ করছে। আইনি সহায়তার জন্য যেকেউ সংস্থার টোল-ফ্রি হটলাইন ১৬৪৩০-এ কল করে সেবা নিতে পারেন।
কারা পাবেন বিনামূল্যে আইনি সহায়তা : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নীতিমালা অনুযায়ী, কারও বার্ষিক আয় যদি আয়করযোগ্য সীমার নিচে হয়, তাহলে সেই ব্যক্তি আইনি সহায়তার জন্য যোগ্য। এছাড়া কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম বা কর্মহীন ব্যক্তি; ভিজিডি কার্ডধারী দুস্থ নারী; পাচার বা অ্যাসিড হামলায় ক্ষতিগ্রস্ত নারী ও শিশু; উপার্জনে অক্ষম ও সহায়-সম্বলহীন প্রতিবন্ধী; মুক্তিযোদ্ধা (যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার বেশি নয়); শ্রমিক (যাদের বার্ষিক আয় এক লাখ টাকার বেশি নয়); ভাতা পাওয়া বয়স্ক ব্যক্তি, গৃহ বা ভ‚মি বরাদ্দপ্রাপ্ত দরিদ্র ব্যক্তি; বিনা বিচারে আটক এবং আর্থিকভাবে অসচ্ছল আসামি।
লিগ্যাল এইডের কাঠামো : প্রতিটি জেলা জজ আদালতে লিগ্যাল এইড অফিস রয়েছে। একজন সহকারী বা সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারক লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি জেলা অফিসে আইনজীবী প্যানেল রয়েছে এবং সরকার মামলা পরিচালনার ব্যয় বহন করে। বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (এডিআর) অনুসরণ করে সরাসরি বিরোধ নিষ্পত্তিরও সুযোগ রয়েছে। দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা দেয়ার লক্ষ্যে সরকার ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করা হয়। এ সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান করে একটি করে জেলা কমিটি গঠন করা হয়। উপজেলা পর্যায়ে উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। এ ছাড়া সুপ্রিম কোর্টেও একটি লিগ্যাল এইড কমিটি রয়েছে। যার চেয়ারম্যান হচ্ছেন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি। এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রম আদালতে দুটি শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আইনগত সহায়তা দেয়া হয়ে থাকে।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইন সহায়তা পান ২৮ হাজার ৮৩৭ জন, মামলা নিষ্পত্তি ২২শ ৮৬টি। আইনি পরামশ নেন ২৫ হাজার ৫৮১ জন। ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৯ লাখ ৫০ হাজার ৮৩১ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ১৪৭ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারে ১ লাখ ৮৬ হাজার ২৬৮ জন রয়েছেন। আর ক্ষতিপ‚রণ আদায় করা হয়েছে ২৫২ কোটি ৫১ লাখ ৮১ টাকা। জেলা লিগ্যাল এইডের মাধ্যমে ২৪৫ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৮৬৬ টাকা। আর ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সেলের মাধ্যমে আদায় ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা।
প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বলে। এটি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি সামগ্রিক ও বহুপাক্ষিক পর্যালোচনা যাতে উভয়পক্ষ লাভবান হয়ে থাকে। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) জন্য ১ লাখ ৬১ হাজার ৫৯২ টি মামলার উদ্যোগ নেয়া হয়, এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ১২১ টি মামলা নিষ্পত্তি হয়েছে। এতে উপকারভোগী ২ লাখ ৭৮ হাজার ৪৬৫ জন। এ কার্যক্রমে বিনাম‚ল্যে আইনি সহায়তা পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৩৭২ জন কারাবন্দি।
পুরো পত্রিকা দেখতে ক্লিক করুন (সারাদেশে আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে বিশেষ আয়োজন)
সূত্রে মতে, আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি যার বার্য়িক গড় আয় সুপ্রিম কোর্ট আইনগত সহায়তা প্রদানে ক্ষেত্রে ১ লাখ ৫০ হাজার এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে ১ লাখ টাকার উর্ধে নয়, আইনি সহায়তা দেয়া হয়। আর কর্মে অক্ষম, আংশিক কর্মক্ষম, কর্মহীন কোন ব্যক্তি, যেকোন শিশু, মানব পাচারের শিকার যেকোনো ব্যক্তি; শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার যেকোনো নারী ও শিশু, নিরাশ্রয় ব্যক্তি বা ভবঘুওে, ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ের যেকোনো ব্যক্তি, বয়স্ক ভাতা পাচ্ছে এমন যেকোনো ব্যক্তি, পারিবারিক সহিংসতার শিকার বা এরূপ ঝুঁকিতে আছেন এমন সংক্ষুদ্ধব্যক্তি; ভিজিডি কার্ডধারী দুঃস্থ মাতা, দুর্বত্ত দ্বারা এসিডদগ্ধ নারী বা শিশু, আদর্শগ্রামে গৃহ/ভ‚মি বরাদ্দ প্রাপক, অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলা এবং দুঃস্থ মহিলা, যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি, বিনা বিচারে আটককৃত অসচ্ছল ব্যক্তি, আ্ইনগত সহায়তা প্রদান আইনের উদ্দেশ্য প‚রণকল্পে সংস্থা কতৃর্ক চিহ্নিত ব্যক্তি; বিনা পয়সায় তথা সরকারী খরচে আইনী সহায়তা পাবেন। এদিকে প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ এর শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও আপিল বিভাগের বিচারপতিগণ। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির আয়োজনে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক, সদস্য সচিব, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাগন, লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, লিগ্যাল এইড অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঢাকা : ঢাকায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত। বিভিন্ন উৎসবমুখর কর্মস‚চীর মধ্য দিয়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করলো ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে আদালত সংলগ্ন সড়কে র্যালীতে মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র্যালীতে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরে আলম ভ‚ইয়া, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানসহ আদালতে কর্মরত বিচারকগণ ও অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবীগণ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসম‚হ এবং কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর সদস্যগন অংশগ্রহণ করে। এদিন বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য র্যালীটি উৎসবমুখর পরিবেশে আদালত সংলগ্ন রাস্তা সম‚হ প্রদক্ষিণ করে। র্যালী শেষে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। দিবসটি উপলক্ষে তিনি আদালত চত্বরে লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত লিগ্যাল এইড মেলা উদ্বোধন প‚র্বক জেলা লিগ্যাল এইড অফিস, কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, পুলিশ প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ব্র্যাক এনজিও এর স্থাপিত স্টল পরিদর্শন করেন। এছাড়া লিগ্যাল এইড ক্যাম্পে দিনব্যাপী আইনগত সহায়তা, আইন-আদালত সম্পর্কিত তথ্যসেবা, আইন বই প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরবর্তীতে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, ‘দ্বদ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এইড পাশে আছে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরোও বলেন, অর্থের অভাবে যেন কোন মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয় সেজন্য সরকারি ভাবে বিনা ম‚ল্যে লিগ্যাল এইডের মত পরিসেবা চালু রয়েছে। তাই এই সেবাকে আরো প্রান্তিকভাবে প্রচারের জন্য সাংবাদিকসহ সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ সফলভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এদিন আরও বক্তব্য রাখেন, ঢাকার মহানগর দায়রা জজ, চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর পিপি, জেলা পিপি, জেলা জিপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় বিভিন্ন আদালতের বিচারকগণ ও এর অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম : চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম বলেন ‘সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার’। “দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্যে গত সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে। চট্টগ্রাম জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে লিগ্যাল এইড কমিটির আয়োজনে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তৃতায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম বলেছেন, সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। উক্ত অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড এর বিকল্প নেই। আইনি সহায়তার পাশাপাশি বিনাম‚ল্যে আইনি পরামর্শ, এবং আপসযোগ্য যে কোন বিরোধ কিংবা মামলা মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তির নির্ভরযোগ্য স্থান। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা এবং ব্যাপক প্রচার-প্রচারণা ও জনমত সৃষ্টি। দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সাথে সাথে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন আইনি সহায়তা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম। সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশের ডিসি হেড কোয়ার্টার অতিরিক্ত জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, সাধারন সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, ইলমার প্রধান নির্বাহী ও মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু প্রম‚খ। ফেষ্টুন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। আদালত চত্তর থেকে দিবসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নীচ তলায় পার্কিং হলে দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি- মেডিকেল ক্যাম্প ও স্বেচ্চায় রক্তদান কর্মস‚চির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটি/২০২৪ সময়ে কর্মদক্ষতা বিবেচনায় এডভোকেট আশরাফি বিনতে মোতালেবকে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে জেলা লিগ্যাল এইড কমিটি নানান কর্মসূচির আয়োজন করে। সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। পরে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদসহ জেলার বিভিন্ন উর্দ্ধতন সরকারি কর্মকর্তাগণ। র্যালি শেষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ। এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক মোহাঃ মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আবদুল ওদুদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তহমিনা খাতুন। আলোচনা সভার শুরুর দিকে মোঃ মনিরুল ইসলাম ও মোছাঃ সাহিদা খাতুন নামে দুজন বিচারপ্রার্থী লিগ্যাল এইড অফিসের আইনী সেবার বিষয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। আলোচনা সভার শেষভাগে মোঃ ইউসুফ আলী ইমন ও মোসাঃ বিলকিস খাতুনকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগের সকল বিচারক, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইন পেশায় নিযুক্ত ব্যক্তিরা অংশ নেন। উল্লেখ্য, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে জেলা আইনগত সহায়তা প্রদান আইন প্রনয়ণ করা হয় এবং উক্ত আইনের মাধ্যমে সুপ্রীম কোর্ট, জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। জনসাধারণকে সচেতন করতে ২০১৩ সাল থেকে লিগ্যাল এইড দিবস পালন করা হচ্ছে।
রংপুর : রংপুর জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। কর্মক্ষেত্রে বিচারকদের সততা ও নিষ্ঠা বজায় রাখা জরুরি, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে অন্যায়ের শিকার মানুষের প্রতি সহানুভ‚তিশীল হতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছে রংপুরের জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।
তিনি বলেন, আপোষ-মীমাংসার মধ্যেও প্রজ্ঞা নিহিত থাকে। প্রত্যেকে বিচারককে সুলভ মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিকভাবে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। কর্মই মানুষের পরিচয়, তাই কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখা জরুরি। আমাদের সৎভাবে কর্তব্য পালন ও অন্যায়ের শিকার মানুষের প্রতি সহানুভ‚তিশীল হওয়া উচিত। অন্যায়ের শিকার হতদরিদ্র ও বঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবীদের বিনাম‚ল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রংপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। রংপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি এই অনুষ্ঠান আয়োজন করে।
‘দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যে এ বছর জাতীয় আইনগত সহায়তা দিবসটি উদযাপিত হয়েছে। লিগ্যাল এইডের কার্যক্রমের প্রচার প্রসঙ্গে ফজলে খোদা মো. নাজির বলেন, সমাজের অস্বচ্ছল মানুষদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কার্যকর ভ‚মিকা পালন করতে হবে। সরকার এই সেবা শুধু হতদরিদ্রই নয়, অসচ্ছল মানুষের জন্যও চালু করেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ মো. মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম, সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা কামাল, রংপুর চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট তারিক হোসেন, রংপুর জেলা লিগ্যাল এইড অফিসার তালমা প্রধান, রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সেরা প্যানেল আইনজীবী মো. মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপকারভোগী ফাতেমা খাতুন ও হাফিজুল ইসলাম রংপুর জেলার লিগ্যাল এইড অফিস থেকে সহায়তা প্রাপ্তির অভিজ্ঞতা তুলে ধরেন। এর আগে, দিবসটি উপলক্ষে সকালে রংপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর : চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই এ সেøাগান কে সামনে রেখে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে লিগ্যাল এইডের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ক্রেষ্ট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাড. বাবর বেপারী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ. জেড. এম রফিকুল হাসান রীপন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.জসিম উদ্দিন মেহেদী হাসান সহ জেলা আইনজীবী সমিতি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা। র্যালি শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে লিগ্যাল এইড দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সামসুন্নাহার। তিনি বলেন, লিগ্যাল এইড সেবার বিষয়টি ম‚লতঃ সুবিধা বঞ্চিত মানুষের জন্য। সরকারি খরচে আইনগত সহায়তা নিতে জাতীয় হেল্প লাইন নম্বর ১৬৪৩০ কল করে সেবা নিতে পারবে সুবিধা বঞ্চিত যে কেহ। দরিদ্র ও নির্যাতিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা দিচ্ছে। এ উদ্যোগ সামাজিক শান্তি ও দ্ব›েদ্ব নিরসনে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখছে।
তিনি আরো বলেন, ১৯৯৪ সালের ৬ জানুয়ারি কেবিনেট ডিভিশনে ৮ নম্বর ডিভিশনের ভিত্তিতে একটি সার্কুলার জারি হয়। তারই ধারাবাহিকতায় আমাদের সরকারি আইনগত সহায়তা প্রদান শুরু। যা এখন একটি কাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। এটি ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে তিনি তার মূল্যবান বক্তব্য শেষ করেন। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সারোয়ার জাহানের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারন সম্পাদক অ্যাড.জসিম মেহেদী, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাড. নুরুল হক কমল, অ্যাড. ফরিদা ইয়াসমিন আলো, সুবিধাভোগের দৃষ্টি পোদ্দার, আরিফুর রহমান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে লিগ্যাল এইডের সেরা দু’আইনজীবী অ্যাড. নুরুল হক কমল, অ্যাড. ফরিদা ইয়াসমিনের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য বিচারক সহ অতিথিবৃন্দ।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে আটটায় জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ শামীমা আক্তার, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে জান্নাত, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা সমাজের সকলস্তরের মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তার সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং আইনি সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।
বগুড়া : বগুড়ায় নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালন। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নেই’ এই প্রতিপাদ্যে বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা এবং বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় দিবসটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। এরপর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) এম. এম মাহবুব ইসলাম। সভায় দিবসটির তাৎপর্য ও লিগ্যাল এইডের সুফল উল্লেখ করে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। বক্তব্যে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৭নং অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আইনের আশ্রয়লাভের ক্ষেত্রে সমতা থাকার বিষয়টি মৌলিক অধিকার হলেও আর্থিকভাবে অসচ্ছল, নির্যাতিত, নিপীড়িত এবং অসহায় বিচারপ্রার্থী প্রায়শই আদালেতের দরজায় পৌছাতে পারেন না। বিচার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত অনেক টাকা খরচ করেও অসচ্ছল ও অসহায় ব্যক্তিরা আইনের আশ্রয় লাভের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আর্থিক অভাবের কারণে কোনো নাগরিক আইনের আশ্রয় নিতে পারবে না এটা গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না। তিনি আরো বলেন, দরিদ্র জনগণকে আইনি সুরক্ষা এবং সেবা প্রদানে বাংলাদেশ সরকার সংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটি সরকারের সংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় আরো বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ আনোয়ারুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) শোঃ শহিদুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এ, এস, এম তাসকিনুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান, মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক, জেলা আইনজীবী বার সমিতির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, জেলা জজ কোর্টের সহকারি কৌসুলী (জি.পি) শফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পি,পি) মোঃ আব্দুল বাছেদ, জেলা জজ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুল আলম প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়। পরে আদালত চত্তরে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক আলোচনা সভায় জেলা ও দায়রা জজ মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী ও শিশু আদালতের বিচারক আব্দুল মোক্তাদির, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যাম সুন্দর রায় ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বেগম জান্নাতুল রাফিন সুলতানা।
রাজশাহী : রাজশাহী জেলায় উৎসব মুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উদযাপনে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটি ও অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে সম্মিলিতভাবে বিভিন্ন কর্মস‚চী গৃহীত হয়। র্যালিটি জেলা ও দায়রা জজ আদালত চত্ত¡র থেকে শুরু হয়ে ডিসি অফিস মোড় ঘুরে জেলা ও দায়রা জজ আদালত চত্ত¡রে এসে শেষ হয়। র্যালিতে রাজশাহীতে কর্মরত সকল বিচারক, আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, জিপি, পিপি, প্যানেল আইনজীবীগণ, সুবিধাভোগীগণ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠণসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। র্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় লিগ্যাল এইড দিবসের তাৎপর্য সম্পর্কে মুক্ত আলোচনা ও আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে ম‚ল্যবান মতামত প্রদান করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহীর জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ আরিফুল ইসলাম। তিনি জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য এবং রাজশাহী জেলায় সরকারী আইন সহায়তা কার্যক্রমের অগ্রগতি ও ধারাবাহিক কর্মকাÐ তুলে ধরেন। তিনি বলেন রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস হতে এপ্রিল, ২০২৫ পর্যন্ত ১৬,১২৪ টি মামলায় সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে মামলা নিস্পত্তি হয়েছে- ১২,৩৫২ টি, মামলা চলমান আছে-৩,৩৭২ টি। ২০১৭ সাল হতে এপ্রিল, ২০২৫ পর্যন্ত ৪,৭২৭ জন আইনি পরামর্শ গ্রহণ করেছে। ২০১৬ সাল হতে এপ্রিল, ২০২৫ পর্যন্ত বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য (এডিআর) আবেদন করেছেন- ২,২০৫ জন। যার মধ্যে নিস্পত্তি হয়েছে-২,০৬৬ টি, চলমান রয়েছে- ১৩৭ টি এবং এডিআর এর মাধ্যমে টাকা আদায় করা হয়েছে- ৩,৬২,৮৪,০৫৭/- (তিন কোটি বাষট্টি লক্ষ চুরাশি হাজার সাতান্ন) টাকা। সভাপতির সমাপনী বক্তব্যে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাক চন্দ্র বিশ্বাস সরকারি আইনগত সহায়তা বিষয়ে বর্তমান সরকারের ভ‚মিকা তুলে ধরেন। তিনি বলেন, দরিদ্র জনগণের প্রতি বর্তমান সরকারের প্রতিশ্রæতির অংশ হিসেবে সরকার সকল জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। দরিদ্র জনগণের আইনী সহায়তা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে সরকার লিগ্যাল এইড অফিসার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেঞ্চ সহকারী, জারিকারক, পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মী পদ সৃষ্টি করেছে। জেলা ও দায়রা জজ মহোদয় লিগ্যাল এইড কার্যক্রমে সকলের অংশগ্রহণ জরুরী বলে জানান এবং দরিদ্র মানুষের আইনগত অধিকার প্রাপ্তিতে সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করার আহবান জানান। বিশেষত চলমান মামলার জট নিরসনে আপোষ-মিমাংসার মাধ্যমে বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) এর গুরুত্ব তুলে ধরেন। আইনগত সহায়তা দিবসের গুরুত্ব অনুধাবন, আইনগত সহায়তা প্রদান আইন কার্যকরীকরণ এবং আইনগত সহায়তা কার্যক্রম কে আরও গতিশীল করার আহবান জানিয়ে ২০২৫ সালের সেরা প্যানেল আইনজীবীকে ক্রেস্ট প্রদান করেন। এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হয়েছেন এডভোকেট সালেহা পারভীন ডলি। সর্বশেষ তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
টাঙ্গাইল : টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. নাজিমুদ্দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাওছার আহমেদ, স্পেশাল জজ দিলারা আলো চন্দনা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার আবু তাহের, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি জহুর আজহার খান, সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন, সরকারি কৌসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, জিপি মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। জাতীয় লিগ্যাল এইড দিবসে আদালত প্রাঙ্গনে বিভিন্ন আইনগত সহায়তা কেন্দ্রে সমন্বয়ে মেলার আয়োজন করা হয়েছে।
রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই এই প্রতিপাদ্যে গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. স. ম. শহীদুল্লাহ কায়সার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার প্রমুখ। আইনগত সহায়তাপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মানিক বড়ুয়া, প্রজ্ঞাশ্রী চাকমা।
সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড হচ্ছে সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের আস্থার জায়গা। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারন মানুষ অনেক সহজ ভাবে বিনা খরচে আইনগত সহায়তা পাচ্ছে। লিগ্যাল এইডের সেবার বিষয়ে সাধারন মানুষকে সচেতনতার পাশাপাশি এই সেবা পার্বত্য এলাকার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ছড়িয়ে দিতে সকলের সহায়তা কামনা করা হয়।
সভায় সেরা আইনজীবি প্যানেল হিসেবে এ্যাডভোকেট শফিকুল ইসলাম সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় শহরের বনরুপা থেকে রাঙ্গামাটি আদালত প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ : ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সকল বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারী সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। গত সোমবার সকাল ৯টায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসের কর্মস‚চি শুরু হয়। এসময় জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী, পিপি এস এম মশিয়‚র রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইশারত হোসেন খোকনসহ সংশ্লিষ্ট নানা পেশার মানুষ অংশ গ্রহন করেন।
র্যালি শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বিনাম‚ল্যে আইনগত সহায়তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় সাধারণ জনগণের মধ্যে সরকারি খরচে ও অসহায় বিচারপ্রার্থীদের লিগ্যাল এইড সেবা প্রদানের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
সাতক্ষীরা : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মস‚চি পালন। জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য রালি, লিগ্যাল এইড মেলা, স্বাস্থ্য পরীক্ষা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে সকাল ৮টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সাতক্ষীরা জজকোর্টের পিপি এডঃ আব্দুস সাত্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ শাহ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে গরিব অসহায় মানুষদের আইনগত সহায়তা দেয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীকে আইনের নিরাপত্তার বাইরে রেখে আইনের শাসন নিশ্চিত করা যাবে না। আমরা সবাইকে নিয়ে কাজ করে সাতক্ষীরায় আইনের শাসন প্রতিষ্ঠা করবো।
ঝালকাঠি : ঝালকাঠিতে লিগ্যাল এইড দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা। ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে লিগ্যাল এইড দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রার প‚র্বে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি শুভ স‚চনা করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. রহিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাসনিম জোহরা, জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা তথ্য অফিসার ললিন বালা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হাসান, সরকারি কৌস‚লী অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, কারা তত্ত¡াবধায়ক আব্দুল্লাহ ইবন তাফাজ্জল হাসন খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুনাহার, ব্র্যাকের আইনী সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়ন ব্যবস্থাপক মোসা. মলি বেগম প্রমুখ।

ফেনী : ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এ প্রতিপাদ্য বিষয়কে উপজীব্য করে গত সোমবার (২৮ এপ্রিল) দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। সকাল সাড়ে ৯টার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবন প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী। পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ.এন.এম মোরশেদ খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহী, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন মানিক, এবং এনজিও ইপসার প্রতিনিধি মো. মাহাবুল হক।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য অত্যন্ত মহৎ ও গুরুত্বপ‚র্ণ। এই দিবস সমাজের দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আমাদের আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান। এ মহান নীতিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নতুন করে অনুপ্রাণিত হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান তিনি।
এছাড়া এডিআর উপকারভোগী সুলতানা রাজিয়া তার অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমী, সহকারী জজ সবুজ হোসেন ও সাথী ইসলাম। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিস ফেনীর কার্যক্রমের ওপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমী। এসময় বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জেলা বারের আইনজীবী, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটি ফেনীর ২০২৪ সালের কর্মদক্ষতার ভিত্তিতে অ্যাডভোকেট কাজী মো. শাহজালাল, অ্যাডভোকেট আবদুল আহাদ ভ‚ঁইয়া ও অ্যাডভোকেট আবদুছ ছাত্তারকে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে লিগ্যাল এইড এডিআর বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
শেরপুর : শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। “দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র ব্যক্তিরা যেন অর্থাভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য জাতীয় লিগ্যাল এইড সার্ভিসের ১৬৪৩০ নম্বরে ফোন করে সহজেই সেবা গ্রহণ করা যাবে। জানা গেছে, গত এক বছরে ৫৪৮টি সরকারি মামলা ও এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) আবেদন জমা পড়ে। এর মধ্যে ৮১টি মামলা নিষ্পত্তি, ১৪২টি বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি, ৯২৮ জনকে আইনি পরামর্শ প্রদান এবং এডিআর মাধ্যমে ৯৫ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা পক্ষগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবিসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
ল²ীপুর : ল²ীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালি ও সভা। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে ল²ীপুরে। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির স‚চনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হন সবাই। এতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ) মোহাম্মদ সাদেকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার, মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল আলম ভ‚ঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সম্পাদক রফিক উল্যাহ, জজকোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক প্রমুখ। এ সময় আদালতের অন্যান্য বিচারক, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
নোয়াখালী : নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গত সোমবার সকালে নোয়াখালীতে জেলা জজ আদালতের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন, নারী ও শিশু আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস, জেলা প্রশাসক মোহাম্মদ ঈসমাইল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন। আরও উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৌউব আরিফ, নোয়াখালী বারের সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, সম্পাদক আমির হোসাইন বুলবুল, জিপি নুরুল আমিন, জয়নাল আবেদিনসহ শতাধিক আইনজীবী ও অন্যান্য পেশার ব্যক্তিরা।
চুয়াডাঙ্গায় : চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। ‘দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপোস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই সেøাগান নিয়ে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে লিগ্যাল এইড দিবস। দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ কার্যালয় থেকে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহীদ হাসান চত্বর ঘুরে জেলা আইনজীবী সমিতিতে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ। র্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ। অতিথি ছিলেন চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক মো. আহসান আলী, পাবলিক প্রসিকিউটর মো. মারুফ সরোয়ার বাবু ও সরকারি কৌঁসুলি (জিপি) আব্দুল খালেক প্রমুখ। সভায় বক্তারা বিনা খরচে আইনগত সেবা জেলার প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের আয়োজনে কোর্ট প্রাঙ্গণে ৫টি লিগ্যাল এইড কর্নারের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। এরপর এক বর্ণাঢ্য র্যালি কোর্ট চত্বর পরিদর্শন শেষে কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হোসাইন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মো. শামসুল হক ও এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. আব্দুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জল। এছাড়াও বক্তব্য রাখেন উপকারভোগী দুই নারী ববিতা সরকার ও সাজমা বেগম। সভাপতির বক্তব্যে মো. হেমায়েত উদ্দিন বলেন, বিচার বিভাগ ধনী-গরীব সবার জন্য হলেও লিগ্যাল এইড মূলত সমাজের অসহায় ও অস্বচ্ছল মানুষের জন্য বিনাম‚ল্যে আইনি সহায়তা প্রদান করে। তিনি আরও বলেন, দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠায় সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। পরে অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে মোছা. নাজনীন বেগম ও এডভোকেট মো. হানিফ সোলেমানের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
মাগুরা : মাগুরায় নানা আয়োজনে লিগাল এইড দিবস পালিত। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপোষ কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। এ উপলক্ষে সকাল থেকে নানা কর্মস‚চি পালন করেছে জেলা লিগাল এইড কার্যালয়। জেলা লিগাল এইড কমিটির আয়োজনে সকাল থেকে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা,লিগাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মস‚চিতে অংশ নিয়েছেন বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শান্তা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতি শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুব আকবর কল্লোল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগরসহ অন্যরা। বক্তারা বলেন, জেলা লিগাল এইড অফিসের মাধ্যমে প্রতি বছর অসংখ্য নিম্ন আয়ের ও মামলা চালাতে অক্ষম জনগণ বিনাম‚ল্যে আইনি সেবা পেয়ে থাকেন। এছাড়া সালিশ মীমাংসার মাধ্যমে অনেক অভিযোগ নিষ্পত্তিতে সংস্থাটি বিশেষ ভ‚মিকা রাখছে। যা সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা তৈরি করছে বলে আমরা মনে করি।
নওগাঁ : নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। “দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা জজ আদালতে আইনগত সহায়তা দিবস উৎযাপন করা হয়। সকালে আদালতের সামনে থেকে পায়রা এবং ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন নওগাঁ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান। অন্যান্যদের মাঝে উপস্থিাত ছিলেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহাম্মাদ আস্সামছ জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সৈকত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, সরকারি কৌশুলি আবুজাইদ মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রেজাউল করিম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শওকত ইলিয়াস কবিরসহ আদালতের কর্মকর্তা, কর্মচারী এবং সুধীবৃন্দ। র্যালীটি শহরের গুরুত্বপণর্‚ স্থান সম‚হ প্রদক্ষিণ করে আবার আদালতে এসে শেষ হয়। দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীফ জুিডসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ফেরদৌস ওয়াহিদ, সরকারি কৌশুলি মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সৈকত ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস হোক মানবিকতার জয়ের প্রতীক। সবার জন্য সুবিচার প্রতিষ্ঠার পথে চলুক আমাদের অবিরাম অগ্রযাত্রা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহাম্মাদ আস্সামছ জগলুল হোসেন বলেন, সমাজে শান্তি ও সহাবস্থানের জন্য আপস-মীমাংসা ও আইনি সহায়তা গ্রহণের গুরুত্ব অপরিসীম। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন, এই দিনে আমরা শপথ করি-কোনো ব্যক্তি যেন অর্থাভাবে বা প্রভাবের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। অনুষ্ঠানে আগত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুর রহমান।
বাগেরহাট : বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ এর প্রতিপাদ্য শ্লোগান “দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ০৯.০০ ঘটিকায় বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। উক্ত র্যালীতে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ আশরাফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ০১ বিচারক রোজিনা আক্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -০২ এর বিচারক মোঃ জাকির হোসেন খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম আনিসুর রহমান, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেল সুপার, জেলা জজ আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাা- ব্র্যাক, জাতীয় মহিলা সংস্থাা, বাঁদাবন সংঘ, বাংলাদেশ জাস্টিস এন্ড কেয়ার এবং লিগ্যাল এইডের সুবিধাভোগী ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের প্রায় ২০০০ ব্যক্তি অংশগ্রহণ করেন। র্যালীটি বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ হতে ভি. আই. পি. মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে সকাল ৯.৩০ ঘটিকায় জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে (২য় তলায়) দিবসের তাৎপর্য উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ বিচারক রোজিনা আক্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০২ এর বিচারক মোঃ জাকির হোসেন খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম আনিসুর রহমান, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ মহোদয়, বিভিন্ন পর্যায়ে বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেল সুপার, জেলা জজ আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতির আহবায়ক, সদস্য সচিব, পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা- ব্র্যাক, জাতীয় মহিলা সংস্থাা, বাঁদাবন সংঘ, বাংলাদেশ জাস্টিস এন্ড কেয়ার এবং লিগ্যাল এইড কমিটির সদস্যসহ বিভিন্ন মামলা ও অউজ এর সুবিধাভোগী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য ও জাতীয় আইনগত সহায়তা প্রদানের ফলে সমাজ ও রাষ্ট্রে যে পরিবর্তন স‚চিত হয়েছে সে বিষয়ে বিভিন্ন বক্তা নিজ নিজ মতামত তুলে ধরেন। জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীর হোসাইন বলেন যে, জমির দখল ও স্বত্ত¡ সংক্রান্ত জটিলতা থাকায় তিনি ষে ১৬ বছর ধরে তার জমিতে দখল পান নাই। জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে অউজ এর ফলে উক্ত জমিতে দখল পেয়েছেন। তিনি লিগ্যাল এইড অফিসের সেবায় অত্যান্ত সন্তুষ্টি প্রকাশ করেন। লিগ্যাল এইড অফিসের সুবিধাভোগী রোজিনা বেগম বলেন যে, তার মামলা করতে কোন টাকা পয়সা লাগে নাই, তার আইনজীবী তার সাথে ভাল ব্যবহার করেন এবং বিভিন্ন আইনী পরামর্শ দেন। তার মামলা যাতে দ্রæত নিষ্পত্তি হয় সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। উক্ত আলোচনা সভার শেষ পর্যায়ে মামলা নিষ্পত্তির হার, সাফল্যের হার, আচার আচারন, সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিবেচনায় সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান করা হয়। সেরা প্যানেল আইনজীবী হিসেবে ফৌজদারী মামলায় নিস্পত্তিতে যৌথভাবে নির্বাচিত হয়েছেন ১. এ্যাডঃ মাহাবুব মোর্শেদ লালন ২. এ্যাডঃ শেখ মনিরুজ্জামান, পারিবারিক মামলায় নিষ্পত্তিতে এ্যাডঃ গোলাম মোর্তুজা সোহেল আহম্মদকে, দেওয়ানি মামলায় নিষ্পত্তিতে এ্যাডঃ এ. এফ. এম. শাহিনুল হক এর নাম ঘোষণা করা হয় এবং তাদেরকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সিভিল সার্জন অফিসের মাধ্যমে রক্তদান কর্মস‚চি জেলা লিগ্যাল এইড অফিসে পালন করা হয়। এনজিওদের মধ্যে ব্র্যাক, বাঁদাবন সংঘ, জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশ এনজিও জেলা জজ আদালত প্রাঙ্গনে স্টল সাজিয়ে দিবসের শোভা বৃদ্ধি করে।
বাগেরহাট বিগত বছরে জেলা লিগ্যাল এইড অফিস কার্যক্রম তুলে ধরা হলো:- জানুয়ারি/২০২৪ এর প‚র্বে মামলা ছিল ৬৬১ টি, জানুয়ারি/২৪ হইতে ডিসেম্বর/২৪ মামলা ফাইলিং হয়েছে-৩৮৩টি, জানুয়ারি/২৪ হইতে ডিসেম্বর/২৪ মামলা নিষ্পত্তি হয়েছে- ২৮০টি, বর্তমানে চলমান মামলা-সংখ্যা-৭৬৪টি, প্যানেল আইনজীবীদেরকে মোট বিল দেওয়া হয়েছে- ৭,৪৪,৯৮২/-, জানুয়ারি/২০২৪ এর প‚র্বে এডিআর পেন্ডিং ছিল- ৯৫ টি, জানুয়ারি/২৪ হইতে ডিসেম্বর /২৪ এডিআর এর আবেদন হয়েছে- ৭০৯টি, জানুয়ারি/২৪ হইতে ডিসেম্বর/২৪ এডিআররে মাধ্যমে নিষ্পত্তি হয়েছে- ৬৭৮টি, বর্তমানে চলমান এডিআরের সংখ্যা-১২৬টি, এডিআরের মাধ্যমে টাকা আদায় হয়েছে মোট- ৪২,৩৯০০০/- টাকা।
ঠাকুরগাঁও : জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) ‘দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শান্তির দূত পায়রা ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের স‚চনা করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জামাল হোসেন এবং জেলা প্রশাসক জনাবা ইশরাত ফারজানা। দিবসের শুরুতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা ঠাকুরগাঁও আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, আইনজীবী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জামাল হোসেন বলেন, ‘আমার চাকরি জীবনে যতগুলি জেলায় কাজ করেছি, দেখেছি ঠাকুরগাঁওয়ের লিগ্যাল এইড কার্যক্রম অত্যন্ত সক্রিয় ও প্রাণবন্ত। এটি আমাকে অনুপ্রাণিত করেছে, আনন্দ দিয়েছে। এখানে যে কেউ তার সমস্যা জানালে লিগ্যাল এইড অফিসার অপর পক্ষকে নোটিশ দেন এবং দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। প্রয়োজনে মামলা করা হয়, তবে লিগ্যাল এইড অফিসে আসা মানেই মামলা করা নয়। এখানে পরামর্শ গ্রহণের জন্য গরিব বা বড়লোকের কোনো ভেদাভেদ নেই, সকলে এই সেবা নিতে পারেন। আমাদের বিজ্ঞ বিচারকগণ লিগ্যাল এইডের মামলাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন। আমরা সর্বদা আপসের মাধ্যমে সমস্যার সমাধানে সচেষ্ট থাকি, কারণ মহান রাব্বুল আলামিন যেমন নামাজ, রোজা, হজ্ব, যাকাত ফরজ করেছেন, তেমনি বিবাদ মীমাংসাকে আরও বড় কাজ হিসেবে ঘোষণা করেছেন। এই আদর্শকে অন্তরে ধারণ করেই আমরা বিচারকাজ পরিচালনার চেষ্টা করি।’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেনসহ জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক ও বিচারিক কর্মকর্তারা। বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনাম‚ল্যে আইনগত সহায়তার কার্যক্রম পরিচালনা করছে। এতে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজতর হয়েছে এবং তাদের আস্থা বেড়েছে।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির (মৃদুল), বিজ্ঞ পিপি মো. আব্দুল হালিম, জিপি মো. সারোয়ার হোসেন, নারী ও শিশু আদালতের পিপি মো. এনতাজুল হক প্রমুখ।
র্যালি ও আলোচনা সভার পাশাপাশি আয়োজিত হয় লিগ্যাল এইড মেলা, যেখানে স্বেচ্ছায় রক্তদান, বিনাম‚ল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল বসে। মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়। দিবসের আয়োজনের মাধ্যমে ঠাকুরগাঁওবাসীর মাঝে বিনাম‚ল্যে আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে নতুন মাত্রা যোগ হয়।
সিলেট : সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেছেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। অনেক ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্যসহ নানা জটিলতা কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। গত সোমবার (২৮ এপ্রিল) সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয় উল্লেখ করে জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, আইনগত সহায়তা দেওয়া শুধু পেশাগত দায়িত্ব নয়। ধর্মীয়, মানবিকতা ও নৈতিকতার জায়গা থেকে এটা আমাদের দায়। তিনি এ দায়-দায়িত্ব জেলা প্যানেল আইনজীবীদের যথাযথভাবে পালন করার আহ্বান করেন। মাহমুদুল হাসান বলেন, জাতীয় পর্যায় থেকে তৃণম‚ল পর্যায়ে ২০১৩ সাল থেকে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে। সিলেটের জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে পল্লবী রায় পুরো বাংলাদেশের শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত হওয়ায় জাতীয় আইনগত সহায়তা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরো বলেন, প্যানেল আইনজীবীদের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি আগামীতে সিলেট লিগ্যাল এইডের কার্যক্রম অন্যান্য জেলাকে ছাড়িয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ লিগ্যাল এইড কার্যালয়ে পরিণত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সভায় আরো বক্তৃতা করেন মহানগর দায়রা জজ রাজীব কুমার, এইড ও শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, বিভাগীয় বিশেষ জজ শাহাদৎ হোসেন প্রামাণিক, চীফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, চীফ মেট্টোপলিট্রন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রফিকুল ইসলাম প্রমুখ। প্রতি বছরের মতো এবারো ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’
কুমিল্লা : কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। ‘দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা জেলা লিগ্যাল এইড দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালীসহ নানা কর্মস‚চি পালন করে। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র্যালী শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী জজ মনিকা খান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিদ্দিক আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নাজমুল হক শ্যামল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সহিদ উল্লাহ, জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লার বিশেষ জজ আদালতের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মহসিনুল হক, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান, শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সরওয়ার আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা নার্গিস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাঃ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ পিপি এডভোকেট বদিউল আলম সুজন প্রমুখ। অনুষ্ঠানের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ হারুনুর রশীদ ও এডভোকেট ফাহমিদা সুলতানা শিউলিকে লিগ্যাল এইড এর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
সভার সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন- আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং মানবিক গরিব অসহায় ও অসমর্থ্য বিচার প্রার্থীদের নানা-বিধ নির্যাতন বিষয়ে রাষ্ট্র ও বিচার বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলকে মানবিক ম‚ল্যবোধ দিয়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে দুঃস্থ্যদের আইনি সেবা প্রধানের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের সকলের জন্যই আজকের এই দিনটির গুরুত্ব অপরিসীম। সমাজের একটি অংশ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। তাই দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে সরকারী খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন প্রনয়ন করা হয়। সভার সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন- আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং মানবিক গরিব অসহায় ও অসমর্থ্য বিচার প্রার্থীদের নানা-বিধ নির্যাতন বিষয়ে রাষ্ট্র ও বিচার বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলকে মানবিক ম‚ল্যবোধ দিয়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে দুঃস্থ্যদের আইনি সেবা প্রধানের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের সকলের জন্যই আজকের এই দিনটির গুরুত্ব অপরিসীম। সমাজের একটি অংশ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। তাই দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে সরকারী খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রনয়ন করা হয়। ২০১৩ সাল থেকে জাতীয় পর্যায় থেকে তৃণম‚ল পর্যায়ে ২৮ এপ্রিল আইনগত সহায়তা দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রত্যেক জেলায় জেলায় লিগ্যাল এইড অফিস প্রতিষ্ঠা করা হয়েছে। লিগ্যাল এইড অফিসকে আরও কার্যকর, গতিশীল ও সেবা বান্ধব করার জন্য নিমিত্তে জেলায় জেলায় একটি করে লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে এবং একজন সহকারী জজ পদমর্যাদার বিচারককে উক্ত পদে পদায়ন করা হয়েছে। আমি আশাকরছি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দরিদ্র বান্ধব, সমতা ভিত্তিক ও সহযোগিতাম‚লক একটি দক্ষ কার্যকর ও আধুনিক লিগ্যাল এইড সার্ভিস প্রতিষ্ঠা করতে পারবো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম বলেন- কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে গেলো বছর মে হতে চলতি বছর এপ্রিল পর্যন্ত বিচারপ্রার্থী ৫৯৯ জন নারী ও ৬৯ জন পুরুষ পরামর্শ গ্রহণ করেছেন এবং ৩১৭টি বিরোধ বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছে এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৪১,৭৮,৩৫০ টাকা আদায় করা হয়েছে এবং ৭১৯টি মামলা সরকারী খরচে পরিচালনার জন্য আবেদন গ্রহণ করে প্যানেল আইনজীবী নিযুক্ত করা হয়েছে।
মৌলভীবাজার : মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী, বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত সোমবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ খাদেম উল কায়েছ। এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বদরুল হোসোন ভুঁইয়া, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট আব্দুল ওয়াহিদসহ অন্যন্যরা। আলোচনা সভায় বিচার প্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মস‚চি পালন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হোসেন, গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক, জি.পি, পি.পি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ আদালতে আগত বিচারপার্থী জনগন উপস্থিত ছিলেন।
মেহেরপুর : মেহেরপুরে সকাল ৯টার দিকে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আদালত চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিনাম‚ল্যে আইনি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এতে নেতৃত্ব দেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ন‚র নবী। অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম, জেলা প্রশাসক সিফাত মিনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, সিনিয়র জেলা জজ মনজুরুল ইমাম, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জজকোর্ট প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়, যা শাপলা চত্বর ঘুরে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আজিজুল হক। বক্তারা জানান, খাগড়াছড়িতে ইতিমধ্যে ১৩০টি মামলার মধ্যে ৭৪টি নিষ্পত্তি করা হয়েছে এবং ১৮ কোটি টাকা উদ্ধার করে অসহায়দের সহায়তা প্রদান করা হয়েছে।
যশোর : যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবসটি উদযাপিত হয় বর্ণাঢ্য আয়োজনে। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ নাজমুল আলম। র্যালিতে উপস্থিত ছিলেন জিপি অ্যাডভোকেট মোহায়মেন, পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মুর্তজা ছোট, সাধারণ সম্পাদক এম এ গফুর ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও সভায় আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সর্বত্র বক্তারা একটি বিষয়েই গুরুত্বারোপ করেন— অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড অবিচ্ছেদ্য ভ‚মিকা পালন করছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে হবে।

নেত্রকোণা : নেত্রকোণায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। নেত্রকোণা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান নেতৃত্বে নেত্রকোণা জেলার সকল উপজেলাসহ নেত্রকোণা সদর, মোহনগঞ্জ ও দ‚র্গাপুর উপজেলার কতিপয় ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা লিগ্যাল এইড কমিটি ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির উদ্যোগে অংশীজনদের সমন্বয়ে জেলা ব্যাপী বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অংশীজনদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেরা প্যানেল আইনজীবীর পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও দ‚র্গাপুর চৌকি আদালতের বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে চৌকি আদালতের অংশীজনদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তৃণম‚ল পর্যায়ে জনসাধারণকে জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে সচেতন করার এই মহৎ উদ্যোগ সফল হোক এবং নেত্রকোণা জেলার সকল পর্যায়ের জনগণ আইনি জটিলতার ক্ষেত্রে জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের সেবাসম‚হ গ্রহণে সমর্থ হোক আমরা এই আশাবাদ ব্যক্ত করি।
দিনাজপুর : দিনাজপুর জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়েজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবীর। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল বিচারক (সিনিয়র জেলা জজ) মোঃ হুমায়ুর কবির সরকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুলফিকার উল্লাহ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, পিপি ও জিপি, বিচারকবৃন্দ এবং প্যানেল আইনজীবীবৃন্দ।
নরসিংদী : নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত। ‘দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মস‚চীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। কর্মস‚চিগুলোর মধ্যে ছিলো বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সুচনা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ০৯ ঘটিকায় নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর-এর নেতৃত্বে আদালত চত্বরে বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প‚নরায় আদালত প্রাঙ্গনে ফিরে আসে। র্যালিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারি, আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিরা অংশগ্রহণ করেন। পরে জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মুহম্মদ আলী আহসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফুল কবীর নয়ন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফাত মুবিনা ইউসুফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডাঃ এ.এন.এম মিজানুর রহমান, তত্বাবধায়ক, জেলা হাসপাতাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আঃ মান্নান, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) এলিছ জাহান। এসময় বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা আইনজীবী সমিতির সদস্যসহ নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কমচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিরা উপস্থিত ছিলো।
উক্ত আলোচনা সভায় ০৩ জন প্যানেল আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়। তন্মধ্যে অ্যাড. মোসাঃ ফাতেমা বেগম, অ্যাড. ইশরাত জাহান শম্পা, অ্যাড. মোঃ সালাহ্ উদ্দিন খন্দকার সোহেল। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে বিনাম‚ল্যে বøাড গ্রæপ ও ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটি স্টল খোলা হয়।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। ‘দ্বনে›দ্ব কোনও আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনও চিন্তা নাই’ সেøাগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সাথে দিনব্যাপী লিগ্যাল এইড মেলারও আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শামীম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. খোরশেদ আলম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এসময় বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শামীম আজাদ বলেন, জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে অসহায় ও দরিদ্রদের আইনগত সহায়তা প্রদান করা হয়। এর ব্যয় বাজেটের একটি অংশ থেকে আসে এবং এখানে কোনও বিদেশী সংস্থার অর্থায়ন নেই। পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশ এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বান্দরবান : বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন। “দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষ্যে গত সোমবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কক্ষে গিয়ে সমবেত হয়। এসময় বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজউদ্দিন ইকবাল, বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব ,অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) হোসনে আরা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালামসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা,আইনজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি খরচে এই সেবা প্রদান করে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই আইনি সেবা প্রদান করা হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয় ,আর প্রতিবছর ২৮এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে। বক্তারা আরো বলেন , জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে ২০০৯ সাল থেকে মার্চ ২০২৫ পর্যন্ত প্রি ও পোস্ট কেইসে ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে ক্ষতিপ‚রণ আদায় করা হয়েছে ২৫২কোটি ৫১ লক্ষ ৬১ হাজার ৮১ টাকা। জাতীয় আইনগত সহায়তা মাধ্যমে উপকারভোগীর সংখ্যা ১১ লক্ষ ৯৫ হাজার ৭৫ জন, এডিআর এর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা/বিরোধের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ১২১ জন, আইনি সহায়তা প্রদানের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ২লক্ষ ১৫ পনের ২৪১ জন। বিশেষভাবে উল্লেখ্য যে, ২০০৯ সাল থেকে মার্চ ২০২৫ সাল পর্যন্ত ১ লক্ষ ২৬ হাজার ৩৭২ জন অসহায় কারাবন্দিকে ৬৪ জেলা কমিটির মাধ্যমে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে।
কক্সবাজার : কক্সবাজারে দিনব্যাপী কর্মস‚চী পালনের মাধ্যমে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত। লিগ্যাল এইড আইন দেশের সকল নাগরিকের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারের পরিপ‚র্ণতা এনে দিয়েছে। অস্বচ্ছল ও আইনী সুবিধা পেতে অর্সমথ নাগরিকদের সরকারি খরচে আইনী সহায়তা দেওয়ার সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর দ্বোর গোড়ায় আরো ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। যাতে আইনের সমান সুযোগ পাওয়ার প্রত্যেকের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত হয়। গত সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ একথা বলেন। তিনি আরো বলেন, নিয়মিত আদালতে মামলা দায়ের করে মামলার দীর্ঘসুত্রিতার বিড়ম্বনা পোহানোর চেয়ে এডিআর এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা অনেক শ্রেয়। মামলার মাধ্যমে কোন সমস্যার সমাধান হয়না, এডিআর এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে সমস্যার সমাধান হয়। রোগের চিকিৎসার আগে যেমন রোগ প্রতিরোধ করা উত্তম। তেমনি নিয়মিত আদালতে মামলা না করে এডিআর (অলটারনেটিভ ডিসপুট রেজুলেশন) এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা অনেক উত্তম। তিনি আরো বলেন, লিগ্যাল এইড আইন দেশের সকল নাগরিকের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারের পরিপ‚র্ণতা এনে দিয়েছে।
“দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্য নিয়ে কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কক্সবাজার লিগ্যাল এইড অফিসের সার্বিক কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাজ্জাতুন নেছা লিপি।
সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. কনিনীকা দস্তিদার, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, জিপি অ্যাডভোকেট শামশুল হুদা, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ নণ্যন্যরা। এসময় কক্সবাজার লিগ্যাল এইড অফিসের উপকারভোগী সাথী সুলতানা ও হোসনে আরা তাদের অনুভ‚তি ব্যক্ত করেন।
সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি বলেন, আদালতে বিচারকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে যতো মামলা নিষ্পত্তি হয়, আবার একই সময়ে তার চেয়েও বেশি মামলা দায়ের হয়। তাই মামলা জট কমাতে লিগ্যাল এইড এর মাধ্যমে এডিআর পদ্ধতির গুরুত্ব খুব বেশি। সকলেই যাতে বিচার পায়, সেজন্য লিগ্যাল এইড এর সৃষ্টি। এজন্য লিগ্যাল এইডের সার্বিক কার্যক্রম আরো অধিকতর গতিশীল করতে হবে।
সভায় কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন বলেন, সকল নাগরিকের তাঁর অধিকার সম্পর্কে জানারও অধিকার রয়েছে। বিরোধ নিয়ে নিয়মিত বিচারিক কার্যক্রমে যাওয়ার আগে সমঝোতা ও আপোষ মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার বিষয়টি হতে হবে বিচারক ও আইনজীবীদের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, সমাজের কোন একটি অংশ পিছিয়ে থাকলে গণতন্ত্র প‚র্ণতা পাবেনা। তাই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভার শুরুতে কক্সবাজার লিগ্যাল এইড অফিসের কার্যক্রম নিয়ে জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি’র পরিচালনায়, সহকারী জজ মোঃ রুহুল আমিন ও মোঃ ওমর ফারুকের তত্বাবধানে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইআরসি’র সহায়তায় একটি চমৎকার ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সভায় অর্থসহ কোরআন তেলাওয়াত করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, গীতা পাঠ করেন সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা।
আলোচনা সভায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী যথাক্রমে পুরুষ ক্যাটাগীরতে অ্যাডভোকেট আবদুর রশিদ ও মহিলা ক্যাটাগরীতে অ্যাডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী’কে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে সোমবার সকাল সাড়ে ৮ টায় কবুতর ও বেলুন উড়িয়ে র্যালী ও দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালীতে অংশ নেন। উদ্বোধনের পর বাদ্যবাজনা, ঘোড়ার গাড়ি সহ বর্ণাঢ্য র্যালীটি কক্সবাজার শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। কক্সবাজারে দিবসের দিনব্যাপী পালিত অন্যান্য কর্মস‚চীর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, ফ্রী বøাড গ্রæপিং, ফ্রী মেডিকেল চিকিৎসা সেবা, ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, আইনী বইপত্র ও লিগ্যাল এইড সংক্রান্ত বইপত্রের স্টল, লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী মেলা ও এসব অনুষ্ঠানমালা চলে।
অনুষ্ঠানমালায় বিচারকদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম রবিউল আলম, দ্বিতীয় মোঃ, মামুনুর রশিদ, তৃতীয় মোহাম্মদ আবদুল কাদের, চতুর্থ মোহাম্মদ রহমত আলী ও পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা। প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আমিরুল হায়দার চৌধুরী ও দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সহকারী জজ মোহাম্মদ বেলাল উদ্দিন, জেল সুপার জাবেদ মেহেদী, আইনজীবী, জেলার বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, জাতীয় ও আন্তজার্তিক বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিশিষ্টজন, গণমাধ্যম কর্মী, লিগ্যাল এইড কমিটির সুবিধাভোগীরা অংশ নেন। দিবসটি উপলক্ষে পুরো কক্সবাজার শহর উৎসবমুখর হয়ে উঠে।
কক্সবাজার জেলার চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া চৌকি আদালত এবং অন্যান্য উপজেলা সমুহেও বিভিন্ন কর্মস‚চীর মধ্য দিয়ে সোমবার জাতীয় আইনগত সহয়তা দিবসটি পালন করা হয়।
খুলনা : ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই চেতনা ও সেøাগানকে হৃদয়ে ধারণ করে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের লক্ষ্যে গত সোমবার (২৮ এপ্রিল) খুলনা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা। এই সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, মহানগর দায়রা জজ মোঃ শরিফ হোসেন হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাখিবুল ইসলাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, রেঞ্জ উওএ, পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও সিভিল সার্জন এর প্রতিনিধি, খুলনা বিচার বিভাগের সকল পর্যায়ের বিচারক, খুলনা আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ, জিপি ও পিপি, লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্য, জেলা আইনজীবী সমিতির প্যানেল আইনজীবী ও অন্যান্য আইনজীবী, এনজিও কর্মীবৃন্দ এবং লিগ্যাল এইডের সুবিধাভোগী সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
ময়মনসিংহ : ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সরকারি আইনগত সহায়তা সেবা কার্যক্রম ব্যাপকভাবে প্রচার ও প্রসারের লক্ষ্যে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সময় সরকারিভাবে আইনগত সহায়তা প্রদানে বিশেষ অবদান রাখার জন্য ৩ আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিটি নগরীর নতুন বাজার মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, দেশে বেসরকারি আইনগত সেবা দীর্ঘ সময় ধরে থাকলেও সরকারিভাবে আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা একেবারেই নেই বললে চলে। এ কারণে ১৯৯৪ সালের ৬ জানুয়ারি কেবিনেট ডিভিশনে ৮ নম্বর রেজুলেশনের ভিত্তিতে একটি সার্কুলার জারি করে সরকারি আইনগত সহায়তার যাত্রা শুরু হয়। যা এখন একটি কাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, মূলত সমাজে আর্থিকভাবে অসচ্ছল ও যে সকল মানুষ নিজ খরচে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করতে পারেন না, তাদেরকে আইনি সহযোগিতা দেওয়া এই প্রতিষ্ঠানের মূল কর্মসূচি ও উদ্দেশ্য। এতে স্বাগত বক্তব্যে রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইডের বিচারক (সিনিয়র সহকারি জজ) সুদীপ্ত তালুকদার। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ প্রিন্স প্রমুখ।
জামালপুর : জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। প্রথমে শান্তির প্রতীক পায়রা ও স্মারক বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড় হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার চৌধুরী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ)মো. রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. শহীদুল ইসলাম, বিশেষ জজ মোহাম্মদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, লিগ্যাল এইডের মো. আল মামুন, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, জেল সুপার আবুল কালাম আজাদ, জামালপুর নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি আইনজীবী ফজলুল হক, আইনজীবী ইউসুফ আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন বিনা মূল্যে আইনগত সহায়তা প্রদান সরকারের একটি মহতী উদ্যােগ হলেও বেশির ভাগ জনগণ এ বিষয়ে অবগত নন।মানুষের মাঝে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করেছে। বক্তারা আরও বলেন, জামালপুরে লিগ্যাল এইড এর মাধ্যমে দুইশত ৬ টি মামলা আপস ও মিমাংসা করা হয়। সারাদেশে লিগ্যাল এইড এর মাধ্যমে ১লাখ ৮৬ হাজার এর বেশি মানুষকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম ও মাহফুজা আক্তার। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি, সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতি, জজ আদালতের জি.পি, পি.পি এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিবর্গ, মানবাধিকার কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মাদারীপুর : মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গত সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি আদালত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান ও আইনি সেবা প্রদান করায় দুজন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। ফৌজদারি মামলার বিষয়ে অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও দেওয়ানী বিষয়ে শিলা রানী বণিককে সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও সেরা আইন সহায়তা প্রতিষ্ঠান হিসেবে মাদারীপুর লিগ্যাল অ্যাসোসিয়েশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ এ. এম. রেজা জাকের, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হান্নান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোহাম্মদ হাবিবুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমদাদুল হক খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিচারকরা, আইনজীবীরা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম জানান, ২০২৪ সালে আদালতে ২৯৬টি মামলা দায়ের এবং ১৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া লিগ্যাল এইডে মীমাংসা হয়েছে ১৭০টি। ৫৭৫ জন ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।
বরিশাল : বরিশালে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। ‘‘দ্বদ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’’ শ্লোগানে বরিশালে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। গত সোমবার বরিশাল জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। সভায় তিনি বলেন, ‘জাতীয় আইনগত সহায়তা দিবস আমরা সারাবছর কাজের মাধ্যমে পালন করে থাকি। ২০০০ সাল থেকে জেলা লিগ্যাল এইড কমিটি নিরলসভাবে সুবিধাবঞ্চিত মানুষকে আইনি সহায়তা প্রদান করে আসছে।’ তিনি আরও বলেন, ‘‘সরকারের এই মহতি উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। তাদের সচেতন করতে হবে। মানুষ এখনো মামলাকে ব্যয়বহুল ও জটিল মনে করে, এই প্রচলিত ধারণা ভেঙে দিতে হবে। দেশের মানুষ যেন আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে নিজেকে অসহায় মনে না করে, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।’’ আলোচনা সভায় উপস্থিত ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফ উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, জেলা পিপি আবুল কালাম আজাদ, বার কাউন্সিলের সদস্য এনায়েত হোসেন বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম সাদিকুর রহমান লিঙ্কন, সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী। আলোচনা সভা শেষে ‘মরিয়মের বিচার প্রাপ্তি’’ শিরোনামে একটি মঞ্চ নাটক উপস্থাপন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া, বরিশাল বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে একটি র্যালিও বের করা হয়।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে লিগ্যাল এইডের র্যালি ও আলোচনা সভা। মুন্সীগঞ্জ শহরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বের হওয়া র্যালি । ‘দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ তাহমিনা হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ নূর ইসলাম। বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, সিভিল সার্জন ডা: মনজুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস ফিরোজ কবির, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনা অর্থে মামলা পরিচালনা করা হয়। এখানে শুধু মামলা নয় মামলা সংক্রান্ত জটিলতা বিষয় নিয়েও বিনামূল্যে আপস মীমাংসা করা হয়। এছাড়া লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি পরামর্শ দেয়া হয়। অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাডভোকেট হাফিজ উদ্দিন ও অ্যাডভোকেট পাপিয়া আক্তার নিলু। এ সময় আদালতের অন্য বিচারকগণ ও আইনজীবীসহ জেলার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরিদপুর : ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুরতেই দিবসটি উপলক্ষে গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে ফরিদপুর জেলা জজ আদালত চত্তরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ফরিদপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দার এর নেতৃত্বে, জেলা জজ আদালত চত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে অংশ নেন, ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক মন্ডলী, জিপি ও পিপি, এনজিও প্রতিনিধি, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, আইনজীবী সমিতির সদস্য, আইনজীবী সহকারী সমিতির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এরপরে সকাল ১০ টার দিকে ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে, ফরিদপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফরিদপুরের জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দার এর সভাপতিত্বে, দিবসটির তাৎপর্য তুলে এক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম.এ সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শামসুল আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার লুৎফর রহমান (পিলু), আইনগত সহায়তা পরিচালনাকারী এ্যাড. আবুবকর সিদ্দিক এবং রাশিদা বেগম, সুবিধাভোগীদের মধ্য থেকে সোনা মিয়া মল্লিক ও তাসলিমা আকতার। ফরিদপুর জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী জজ আলফাডাঙ্গা কোর্টের বিচারক মুহাম্মদ সাজ্জাদুর রহমান এর সঞ্চালনালয়, এসময় সভায় উপস্থিত ছিলেন, বিচার বিভাগের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান, দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত, প্রথম যুগ্ম জেলা জজ মোঃ বদিউজ্জামাল, দ্বিতীয় যুগ্ম জেলা জজ মোঃ তসরুজ্জামান ও তৃতীয় যুগ্ম জেলা জজ রকিবুল হাসান, সিনিয়র সহকারী জজ আলী হায়দার কামাল, মোঃ সালাউদ্দিন ও রুমানা আক্তার, সহকারী জজ তসলিমা আক্তার, খালিদ হাসান, মোঃ রুহুল আমিন ও শারমিন নাহার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক আবু হাসান খায়রুল্লা সহ অন্যান্য বিচারকবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেল সুপার মেঃ নজরুল ইসলাম, কোর্ট পরিদর্শক নাজমীন,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জসিম উদ্দিন মৃধা (জসিম), রাসিন সংস্থার নির্বাহী পরিচালক নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এ্যাড. শিপ্রা গোস্বামী, জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী মোঃ আজাদ প্রমুখ।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে। গত সোমবার সকাল ৯:৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান শুরু করেন এবং ফিতা কেটে পরামর্শ কেন্দ্র, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্টল, পিঠাও জুস কর্নার উদ্বোধন করেন। পরে কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন পাঠ, গিতা পাঠ ও বাইবেল পাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। যুগ্ম জেলা ও দায়রা জজ তামান্না ফারাহ আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে একজন সুবিধাভোগী তার সেবা প্রাপ্তির বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সৈয়দ আরাফাত হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, বক্তব্য প্রদান করেন। গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. এম. নাসির আহমেদ, সম্পাদক এম জুলকদর রহমান, পিপি কাজী আবুল খায়ের, জিপি মোঃ এন্তেখাফ আলম সেলিম আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিচারকবৃন্দ, আইনজীবীগণ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির আইনজীবী শারমিন জাহানকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ এর উপর বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পঞ্চগড় : পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন করা হয়েছে। ‘দ্ব›েদ্ব কোনও আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনও চিন্তা নাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের স‚চনা করা হয়। গত সোমবার সকালে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে সিনিয়র জেলা ও দায়রা জজসহ বিচারকগণ, জেলা জজ আদালতের পিপি, জিপি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন। পরে জেলা আইনজীবী সমিতি চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আইগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ও কমিটির সদস্য মাসুদ পারভেজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নরুজ্জামান, জেলা জজ আদালতের পিপি আদম সুফী, জিপি আব্দুল বারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব ও আইনগত সহায়তা প্রদান কর্মকর্তা সিনিয়র সহকারী জজ লিমেন্ট রায়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। “দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করি ভাই লিগ্যাল এইড পাশে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বর্নাঢ্য র্যালী ও পায়রা বেলুন উড়িয়ে দিবসের স‚চনা করা হয়। প্রতিক‚ল আবহাওয়া থাকলেও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক দের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে দিবসটির তাৎপর্য মন্ডিত হয়ে উঠে। জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নাসিমা তালুকদার মুনমুন এর নেতৃত্বে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব। এসময় বিভিন্ন পর্বে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মাবুবুর রহমান সরকার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাকসুদা পারভীন এবং কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী, ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মী হাসিনা পারভীন, ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা জাহান স্বর্ণা, ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহাগ রজœন পাল, পুলিশ সুপার এর প্রতিনিধি, সিভিল সার্জন এর প্রতিনিধি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, পাবলিক প্রসিকিউটর, গভর্নমেন্ট প্লিডার, এপিপি, এজিপিগণ, বাংলাদেশ পুলিশের সদস্য ও বাদক দল, কিশোরগঞ্জ জেলা কারাগারের প্রতিনিধি গণ, স্কাউট, জাতীয় মহিলা পরিষদ, এনজিও ব্র্যাক, পপি ও স্থানীয় সাংবাদিক গণের ব্যাপক অংশ গ্রহণ ছিল।
রাজবাড়ী : রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। “দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস কর ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহানের সভাপতিত্বে বক্তৃতা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোহাম্মদ মাহবুুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হুসেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সোহেল শেখ, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি ও জেলা এইডের সদস্য অ্যাড. মোঃ হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুর রাজ্জাক (২) প্রমুখ। বক্তারা বলেন, আর্থিক ভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনগত সহায়তার মাধ্যমে জেলা লিগ্যাল এইড কার্যক্রম সরকারী আইন সহায়তা কার্যক্রমকে জনপ্রিয় করতে পারে। এ কারণে লিগ্যাল এইড কার্যক্রমকে তরান্বিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। আইনের সহায়তার মাধ্যমে বিচারপ্রার্থীদের সহায়তা করার মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন। “দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই শ্লোগানে গত সোমবার (২৮ এপ্রিল) সিরাজগঞ্জে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানান কর্মস‚চী পালন করা হচ্ছে। কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রæপ নির্ণয়, ওজন মাপা, বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান, আইন সহায়তা ফরম বিতরণ ও আলোচনা সভা। সকাল আটটার সময় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আকাশে পায়রা ও রঙ বেরঙের বেলুন উড়িয়ে এবং লাল ফিতা কেটে আইনগত সহায়তা দিবসের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এম. আলী আহমেদ। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কালেক্টরেট ভবনের সামনে দিয়ে যেয়ে রাজার স্টেশন রোড ঘুরে আবার আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাজরান রউফ, সিনিয়র সহকারী জজ মোঃ আহমেদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লা, কানিজ ফাতিমা, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাদ্দাম হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রফিক সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেলিম, প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। বর্ণাঢ্য র্যালিতে সিনিয়র ও সহকারী জজ, আইনজীবী, আইনজীবী সহকারী, গণমাধ্যমকর্মী, জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশের বাদক দল, সহ বিপুল-সংখ্যক আইন সহায়তায় উপকার ভোগী মানুষেরা অংশ নেন।
পাবনা : পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত। “দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”, এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় গত সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়। সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবির সরকার এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা কমিটি’র চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবির সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বক্তব্য দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মো. কামাল হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। সমাপনী বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, বর্তমানে বিচারপ্রার্থী জনগণকে আইনগত পরামর্শ প্রদানসহ বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড অফিসারকে আইনে ব্যপক ক্ষমতা ও এখতিয়ার অর্পণ করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসার দরিদ্র জনগণকে আইনগত সহায়তার পাশাপাশি আইনগত পরামর্শ দান করছেন। সভায় মোঃ আয়ূব আলী ও স্বপ্না রানী সরকারকে ২০২৪ সালের জন্য বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসাবে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে জজ আদালত চত্বরে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।
নাটোর : নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টায় নাটোর জর্জ কোর্ট প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনগত সহায়তার প্রদান কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত আবু ফোরকান মোহাম্মদ মারুফ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম একরামুল হক, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, পিপি ও সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তাসহ কোর্টের বিচারক আইনজীবী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পরে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মস‚চি পালন করা হয়।
হবিগঞ্জ : হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। “দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম। দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী ও দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী ও দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আপসে বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্বারোপ করেন। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য জেলা লিগ্যাল এইড অফিস কাজ করে যাচ্ছেন মর্মে তিনি জানান। আলোচনা সভা চলাকালে লিগ্যাল এইডের ৩ জন সেরা প্যানেল আইনজীবী মিহির কান্তি চক্রবর্তী, মো: আব্দুল মতিন মিয়া ও মনি রানী দাশ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো: ফজলে এলাহী ভ‚ইয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত, জেলা লিগ্যাল অফিসার মুহাম্মদ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: শহিদুল হক মুন্সি, ডেপুটি সিভিল সার্জন ডা: মো: মোখলেছুর রহমান, জেলা বারের সভাপতি মো: আব্দুল হান্নান চৌধুরী, জেলা বারের সেক্রেটারি মো গিয়াস উদ্দিন চৌধুরী বকুল প্রমূখ। আলোচনা সভাটি উপস্থাপনায় ছিলেন সহকারী জজ মহিমা আকতার।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে গত সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি শেষে জেলা আইনজীবী সমিতির পদ্মা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বেগম ছুমিয়া খানম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তপন রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ, লিগ্যাল এইড অফিসার তারিক হাসানসহ কুষ্টিয়া জজশীপ ও ম্যাজিস্ট্রেসির কর্মরত সকল বিচারকগণ ও জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। জেলা লিগ্যাল এইড কমিটি কুষ্টিয়া এ কর্মসূচির আয়োজন করে।
নড়াইল : নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। “দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে নড়াইল জেলা জজ আদালত চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শারমিন নিগার। পরে ওই স্থান থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নড়াইল চৌরাস্তা সহ গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। পওে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শারমিন নিগারের সভাপতিত্বে সভায় দিক-র্দেশনাম‚লক বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র মাহমুদা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) মোহনা আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, জজাকোর্টেও পিপি অ্যাডভোটেক আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবি রাজিয়া সুলতানা প্রমুখ। বক্তারা, সমাজের অসহায় ও গরীব মানুষ যাতে জেলা আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিনামুল্যে সেবা পায় বেশি করে প্রচার ও তাদের সার্বিক সহযোগিতার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে বিচারক, আইনজীবি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পিরোজপুর : পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। “দ্বন্দে¦ কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে গত সোমবার সকাল সাড়ে ৯ টায় পিরোজপুর জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আইনজীবীরা। র্যালি শেষে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মো: মজিবুর রহমান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আল আমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মোক্তাগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ। আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহ্বান জানান।
পটুয়াখালী : পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। ‘দ্ব›েদ্ব কোন আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। গত সোমবার সকাল ৯ টায় দিবসটি পালন উপলক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য রেলী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থানে গিয়ে শেষ হয়। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাগ এইড কমিটি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান। সভায় বক্তব্য রাখেন স্পেশাল জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের চীফ মোঃ ইউসুফ হোসেন হুমায়ুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শরীফ মন্ডল, পিপি এ্যাড. মজিবুর রহমান টোটন, জিপি আব্দুল্লাহ ইউসুফ, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান। এসময় সহকারী বিচারকবৃন্দ, প্যানেল আইনজীবীবৃন্দ ও অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আরো ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ নওরীন করিম।
নীলফামারী : নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। শোভাযাত্রা ও আলোচনাসভা-সহ নানা কর্মস‚চির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত সোমবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনাসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবুল মনসুর মিঞা। বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ.বি.এম গোলাম রসুল, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন আলী, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মো. মনিরুজ্জামান সরকার, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে লিগ্যাল এইডের সেবা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখছে, যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড কার্যালয়ে আপসও করা হয়। মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপসযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে বিরোধ মীমাংসায় কার্যক্রম পরিচালনা করে লিগ্যাল এইড। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মো. মনিরুজ্জামান সরকার জানান, লিগ্যাল এইড কমিটির কাছে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ফৌজদারী, দেওয়ানী, পারিবারিকসহ মোট ৪ হাজার ১২৮টি মামলা মীমাংসার আবেদন পড়ে। এর মধ্যে একহাজার ৩০৩টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি।
ভোলা : ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত। “দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হয় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। গত সোমবার (২৮ এপ্রিল) সকালে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ.এইচ.এম. মাহমুদুর রহমান। ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের উর্ধতন ব্যক্তিদের অংশগ্রহণে উদ্বোধনী শেষে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র্যালি। জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। লিগ্যাল এইডের বিভিন্ন সুবাধাবলি লেখা ফেস্টুন হাতে এবং একই রঙ্গের গেঞ্জি ও ক্যাপ পরিহিত শত শত অংশিজনের উপস্থিতিতে ও বাজনার তালে তালে শেষ হওয়া র্যালি পরবর্তিতে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ভোলা জেলায় সদ্য যোগদানকৃত সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সমির মল্লিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মাহমুদুর রহমান বলেন, “যেকোন মানুষ যেকোন সময় বিনাম‚ল্যে আইনী সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড কর্মকর্তার সাথে যোগাযোগ করে নিজে সেবা নিলে এবং অন্যকেউ লিগ্যাল এইডে আসতে উৎসাহিত করলেই আজকের দিবসের সফলতা আসবে”। জেলা জজ কোর্টের নায়েব নাজির মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়রা জজ পদ মর্যাদার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ এহসানুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ‚ঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. ড. মোঃ আমিরুল ইসলাম বাছেত, সরকারি কৌশুলী এড.মোঃ ছালাউদ্দিন হাওলাদার, পাবলিক প্রসিকিউটর এ্যাড. মোহাম্মদ তৈয়ব এবং লিগ্যাল এইড সুবিধাভোগি দুজন নারী ও পুরুষ অতিথি। পবিত্র কোরান তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তারা সকলেই জাতীয় আইনগত সহায়তা দেশের প্রতিটি অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ভোলা জেলা সহ দেশের বিভিন্ন জেলায় লিগ্যাল এইডের সফলতা ও সরকারের গৃহীত পদক্ষেপগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন জেলা লিগ্যাল এইড কর্তৃপক্ষ এবং লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী হিসেবে বিশেষ অবদান রাখার জন্য এ্যাড. জান্নাতুল ফেরদৌস জুবলি চৌধুরী ও মওদুদ আহমেদ টুটুলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রধান করেন সভাপতি ও বিশেষ অতিথিগণ। জেলা পরিষদ মিলনাতয়নে অনুষ্ঠিত সভায় জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ, জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টের সকল বিচারকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের আইনজীবীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট : লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলীর নেতৃত্বে আদালত প্রাঙ্গন থেকে একটি র্যাালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিচারক, আইনজীবী ও সরকারি কর্মকর্তা- কর্মচারিবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে আদলত প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী বলেন, আইনী সেবা দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। অর্থের অভাবে যেন কোন মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয় সেজন্য সরকারি ভাবে বিনা ম‚ল্যে লিগ্যাল এইড সেবা চালু রয়েছে। তাই এই সেবাকে আরো প্রান্তিকভাবে প্রচারের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ সফলভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল বিচারক (জেলা জজ) আশরাফুল আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল হোসেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, অতিরিক্ত জেলা জজ নিত্যানন্দ সরকার, ১৫ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্নেল মেহেদী ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি হুমায়ুন রেজা স্বপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। জেলা লিগ্যাল এইড এর (ভার:) লিগ্যাল এইড অফিসার সিনিয়র জজ মোঃ আলাউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, লিগ্যাল এইড সেবা গ্রহীতা রশিদা বেগম ও নছিমুদ্দিন, অ্যাড. আঞ্জুমান আরা বেগম শাপলা, অ্যাড, সামসুল আলম প্রম‚খ। এ সময় আদালতের বিচারকগণ ও এর অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন