বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতনের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও অভিযোগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১:১১ পূর্বাহ্ণ
মেহেদী হাসান সামাদ, নেত্রকোনা : নেত্রকোণা জেলা সদরের ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের পরিবার,ভূমি দস্যুদের হাতে নির্যাতনের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল ইসলাম টিপু জেলা প্রশাসক বরাবর ও নেত্রকোনা পুলিশ সুপার , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুলিপির মাধ্যমে ১৪ জনের নামে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবত একই গ্রামের,
১/ মৃত. আব্দুল কুদ্দুস এর ছেলে আঃ কাদির, আব্দুল জলিল ও শহীদ, ২।মৃত. আঃ রবের ছেলে রহিম,৩/ রেহেন মিয়ার ছেলে রিপন মিয়া ,৪/ মৃত. শামসুদ্দিনের ছেলে নয়ন – জুয়েল ৫/ জজ মিয়ার ছেলে নুর মিয়া ৬/ সিংহের বাংলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী আহসান সুমন- সহ শাহেনুর বেগম ,রফিক মিয়া, শাহারুল, মাসুদ , সুমন, সাইফুল জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা করে আসছে। গত ২৩ শে মার্চ চেয়ারম্যান সহ বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে অনধিকার প্রবেশ করে এবং তাদের বিভিন্ন গাছ-গাছালি ভাঙচুর এবং মুক্তিযোদ্ধার স্ত্রী ও তার পরিবারের লোকজনদের মারধর করে । অভিযুক্তের বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে অপবাদ দেয় এবং বাড়িতে টাঙ্গানো জাতীয় পতাকা টেনে ছিড়ে ফেলে এ বিষয় নিয়ে আদালতে মামলা চলমান আছে। এছাড়াও শেখ হাসিনা ভার্সিটির জায়গা পৈত্রিক সূত্রে প্রাপ্য একোয়ার ১৫ লক্ষ টাকা ৬ জন অংশীদার পায় এর মধ্যে একটি ১২ লক্ষ টাকার একটি চেক চেয়ারম্যান আলী আহমেদ আহসান সুমন হাতে জমা দেয় । অংশীদারেরা টাকা চাইতে গেলে দিবে দিচ্ছি বলে তালবাহান করে । মিথ্যা আশ্বাস দিয়ে ১২ লক্ষ টাকার একটি চেক আত্মগোপন করে । এ নিয়ে ২/৩ বার সালিশ করে ও কোন সমাধান না পেয়ে অবশেষে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অফিসে ওমর ফারুক সেক্রেটারি মুক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকের প্রশ্নোত্তরে সে স্বীকার করে যা ভিডিও সাংবাদিকদের নিকট আছে কিন্তু ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য কতি কিছু লোক চেয়ারম্যান সহ বিবাদীগণ একতাবদ্ধ হয়ে অভিযোগকারীকে হুমকি ধামকি দিচ্ছে।
এদিকে চেয়ারম্যানের পরামর্শে জজ মিয়ার ছেলে নুর মিয়া নেতৃত্বে পাঁচই জুন জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আমার বিরুদ্ধে টাকা উদ্ধার প্রসঙ্গে উপযুক্ত প্রমাণ সহ বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার একটি নিউজ প্রকাশ করে এর জন্য বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবি, তরিকুল আলম জামাল সাংবাদিক হিসেবে করে শ্লোগান দিয়ে মানববন্ধন করে এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন উক্ত ৫ জুন এর মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বীর মুক্তিযোদ্ধা পরিবার সহ মুক্তিযোদ্ধা বান্ধব সংগঠনগুলোর এবং সাংবাদিক মহল।
এ মানববন্ধনের বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন দেশের জন্য স্বাধীনতা নিয়ে এনেছেন, আজ মুক্তিযুদ্ধা পরিবার নির্যাতিত ,লাঞ্ছিত। এখন মুক্তিযোদ্ধা পরিবারের রক্ত চায় । মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল দোকানের সামনে। সেই পতাকা ও ছার দেয়নি ভূমি দখলকারীরা। এদিকে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে সংবাদ প্রকাশ করায় ৫ই জুন ভূমি দখলকারীরা বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিকদের নামে চাঁদাবাজির মানববন্ধন করেছে। অসৎ ও কুচক্রী মহল কিভাবে এত সাহস পায় যে মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন ও সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করার। এর তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে ওই অসতর্কচক্রী মহলদের বিচারা দিনে আওতায় এনে মুক্তিযোদ্ধা পরিবারের টাকা এবং টাকার জায়গা টুকু আদায় করে দেওয়ার আহবান জানান নেত্রকোনা জেলা প্রশাসক মহোদয়ের নিকট।


আপনার মতামত লিখুন