ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্বে আশফাকুল ইসলাম
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের বিদেশ সফরকালীন সময়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তুরস্ক সফরের উদ্দেশে প্রধান বিচারপতি বৃহস্পতিবার ভোরে দেশ ছেড়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি আন্তর্জতাকি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে। পরে তিনি সংযুক্ত আরব আমিরাতে যাবেন। ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের নিউইয়র্ক ইউনিভার্সিটি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি।


আপনার মতামত লিখুন