ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনকে সামনে রেখে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৬ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ভোলা জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিচারকবৃন্দসহ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ এবং ভোলা জেলার সকল সরকারি দফতরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ভোলা জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মোঃ খালিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ নির্ধারিত আলোচ্যসূচীর উপর গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভায় ২৮ এপ্রিল লিগ্যাল এইড দিবস উদযাপন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন