মাদারীপুরে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে সংবর্ধনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৫:১২ অপরাহ্ণ
মাদারীপুরে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে সংবর্ধনা
কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন এর বাড়ি মাদারীপুরে হওয়ায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধণা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইমদাদুল হক খান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবিরিয়া হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন বলেন, বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের এখানে অনেক অভিযোগ রয়েছে, যা সব সত্য না এবং সব মিথ্যাও না। বিচার ব্যবস্থাকে এমন পর্যায় নিতে যেতে হবে “ মানুষের বিশ্বার জম্মায় যেন সে বিচার পাচ্ছে”।
বিচারপতি আরও বলেন, বাংলাদেশে বিচারকদের যতই অবহেলা করুক, একটা সময় কিন্ত মানুষ বিচার পাওয়ার জন্য এই কোর্টেই আসে। তাই একজন বিচারককে সৎ হতে হয়, দক্ষ হতে হয়, যোগ্য হতে হয়।আসলে একজন বিচারক বড় শিক্ষা পেয়ে থাকে একজন দক্ষ আইনজীবীর কাছ থেকে। তাই বিচারকের সাথে সাথে আইনজীবীদের সৎ দক্ষ ও যোগ্য হতে হয়।
এসময় তিনি তার আইনজীবী হিসাবের দীর্ঘদিনে পথচলার কথা সৃতিচারণ করেন। এবং বলেন আইনজীবীরা কখনো না জেনে, না বুঝে কোন মামলা নিবেন না। এটা আমার অনুরোধ।