মিয়ানমার যাচ্ছে সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও মেডিকেল সহায়তা দেওয়ার জন্য বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
আজ রোববার (৩০ মার্চ) দলটি বাংলাদেশ থেকে রওয়ানা দেবে। গতকাল শনিবার (২৯ মার্চ) আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও মেডিকেল সহায়তা দেওয়ার জন্য বিশেষ বিমানে আগামী রোববার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
উল্লেখ্য, শুক্রবার (২৮ মার্চ) থাইল্যান্ড ও মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে শত শত হতাহতের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন