মৌলভীবাজারে আইনগত সহায়তা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদ্যাপন এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ খাদেম উল কায়েস। উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসেনসহ আরো উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) লায়লা মেহের বানু।


আপনার মতামত লিখুন