রাঙামাটিতে অস্ত্রসহ ৫ চাঁদা কালেক্টর আটক

এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের ৫ চাঁদা কালেক্টরকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ আটক করেছে নিরাপত্তাবাহিনী। সোমবার তাদেরকে আটক করা হয়।
আটককৃত ইউপিডিএফ’র ৫ চাঁদা কালেক্টররা হলেন, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার হাগলাছড়া গ্রামের বিদু ভূষন চাকমা’র ছেলে বিপ্লব চাকমা,বাঘাইছড়ির বেতাগিছড়া গ্রামের বাধিচাঁন চাকমা’র ছেলে মিঠন চাকমা ও একই গ্রামের বিজয় লাল চাকমার ছেলে রিতন চাকমা, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ক্ষেত্রপুর গ্রামের প্রতি রঞ্জন চাকমার ছেলে রত্না চাকমাও খাগড়াছড়ি সদর উপজেলার কালাচান চাকমার ছেলে পদ্মা রঞ্জন চাকমা।
জানা যায়,বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা-মারিশ্যা রোডের অচলচুগ বনবিহার এলাকায় ইউপিডিএফ (প্রসীত) দলের চাঁদা কালেক্টরের একটি দল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ ইবি বাঘাইহাট জোন। অভিযানে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ ০৫ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ০১টি দেশীয় তৈরী এলজি,০২টি কার্তুজ, চাঁদা আদায়ের খাতা,০২টি মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় জিঙ্গাসাবাদে আটককৃতরা নিজেদের ইউপিডিএফ (প্রসীত) দলের সক্রিয় চাঁদা কালেক্টর বলে স্বীকার করে।
পরবর্তীতে আটককৃত ইউপিডিএফ’র ৫ চাঁদা কালেক্টরকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন