রাঙামাটিতে বিশ্ব মানবাধিকার দিবস পালন
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ

এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
‘সবার জন্য স্বাধীনতা,সমতা ও ন্যায়বিচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।
এ উপলক্ষে রবিবার রাঙামাটি জেলা প্রশাসন ও জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ,সিভিল সার্জন নীহার নন্দী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম,সমাজসেবক নুরুল আবছারসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন