রাঙামাটিতে ৩৫৮পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩, ১:৪৭ পূর্বাহ্ণ
রাঙামাটিতে ৩৫৮পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ

এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-

“উন্নত সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম”
“পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলার দূর্গম মগবান ইউনিয়নে ৩৫৮ পরিবারের মাঝে বিনামূল্যে “সোলার হোম সিস্টেম বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ,মগবান, জীবতলী,সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সোলার উপকারভোগীসহ স্থানীয় জনসাধারণ।