রুল বিচারাধীন থাকার পরেও বিআইডব্লিউটিসির প্রকল্প পরিচালক পদে নাম প্রস্তাব !

আদালত প্রতিবেদক
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নৌ অধীক্ষক পদে নিয়োগ প্রদান প্রশ্নে রুল জারি করেছিল হাইকোর্ট। ঐ পদে ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরীর নিয়োগ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। এই রুল বিচারাধীন থাকাবস্হায় এখন ঐ ব্যক্তিসহ তিন জনের নাম ‘বিআইডব্লিউটিসি’র জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্পিওয়ে নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছে।
নৌ অধীক্ষক পদে নিয়োগ প্রশ্নে রুল বিচারাধীন থাকার পরেও বৃহৎ একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে ঐ ব্যক্তির নাম প্রস্তাব কতটা আইনসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিআইডব্লিউটিসি সংশ্লিষ্টরা।
১ হাজার ৩১৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ ও দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের পিডি সৈয়দ মো. তাজুল ইসলামকে (অতিরিক্ত সচিব) গত বছর সরকার অন্যত্র বদলি করে। এরপরই ঐ প্রকল্পে প্রকল্প পরিচালক হিসাবে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, মুখ্য নৌ নির্মাতা, নৌ নির্মাণ সেল মো. জিয়াউল ইসলাম এবং জিএম মেরিন ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরীর নাম প্রস্তাব করা হয়।


আপনার মতামত লিখুন