শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সোলায়মান এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো: খালেদ মিয়া সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত মাসিক সভার কার্যবিবরণী, অস্বচ্ছল ও সহায় সম্বলহীন বিচারপ্রার্থীর পক্ষে দাখিলকৃত আবেদনে প্যানেল আইনজীবী নিয়োগ অনুমোদনসহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন