সাতক্ষীরায় সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ে শিক্ষামূলক সেশন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
সাতক্ষীরায় সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ে শিক্ষামূলক সেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে সাতক্ষীরা জেলার তালা থানাধীন শহীদ মুক্তিযোদ্ধা আদর্শ মহাবিদ্যালয়ে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২:০০ ঘটিকায় সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ে একটি শিক্ষামূলক সেশন এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদদীন ফরাজী মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এবং জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মোহাম্মদ মুনিরুদ্দিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ কাজী এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীদেরকে সরকারি আইনগত সহায়তার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এছাড়া কলেজের ছাত্র-ছাত্রীগণ স্বতঃস্ফ‚র্তভাবে কুইজে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মনিরুজ্জামান।