সিলেটে আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
সিলেটে আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিম‚লক সভা ও সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির ১৬০তম মাসিক সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা লিগ্যাল এইড কমিটি সদস্যবৃন্দ, বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ ও লিগ্যাল এইড সেবাপ্রাপ্ত বিচারপ্রার্থী।
‌‌‌‌