সুনামগঞ্জে বিচারক ও সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১০:২১ অপরাহ্ণ
সুনামগঞ্জে বিচারক ও সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক ঃ সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ আদালতে কর্মরত বিচারক ও সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ জানুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোছাম্মৎ জাকিয়া পারভীনের সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সুলেখা দে-এর সঞ্চালনায় উক্ত উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা ও দায়রা জজ), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিচারক (যুগ্ম জেলা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম/২য় আদালত, সিনিয়র সহকারী জজ, সহকারী জজগণ, প্রশাসনিক কর্মকর্তা, জেলা নাজির, সেরেস্থাদার ও বেঞ্চসহকারীসহ জজশীপে কর্মরত বিভিন্ন দপ্তর শাখার কর্মচারীবৃন্দ। উদ্বুদ্ধকরণ সভায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ও লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে উপস্থিত বিচারকগণ বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করেন। পরিশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে উদ্বুদ্ধকরণ সভার সমাপ্তি ঘোষণা করেন ।