বিশেষ প্রতিবেদক
বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণে অধস্তন আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে তিনি হঠাৎ অধস্তন আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি প্রথমে মহানগর দায়রা জজের আদালত কক্ষের সামনে দিয়ে গিয়ে প্রথম অতিরিক্ত মহানগর দয়রা জজ আদালতে প্রবেশ করেন। এর পর চতুর্থ অতিরিক্ত মহানগর দয়রা জজ হয়ে তিনি তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে যান।
জেলা জজ আদালতের পুরাতন ভবন থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন হয়ে হাসান ফয়েজ সিদ্দিকী যান ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত ভবনে। ওই ভবনের কয়েকটি আদালত কক্ষে প্রবেশ করেন তিনি।
তার মধ্যে ঢাকার তৃতীয় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কক্ষে প্রধান বিচারপতি প্রবেশ করেন। তখন বিচারক তোফাজ্জল হোসেন একটি মামলার সাক্ষ্যগ্রহণ করছিলেন। কিছু সময় দাঁড়িয়ে থেকে প্রধান বিচারপতি সর্বশেষ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্ষে প্রবেশ করেন। সেখানে পেশকারের কাছে তিনি জানতে চান, গতকাল কতগুলো মামলা ছিল। এরপর প্রধান বিচারপতি বেলা পৌনে ৪টার দিকে অধস্তন আদালত ছেড়ে চলে যান।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com