উচিতপুর পর্যটন সেন্টার কাম রেস্ট হাউজ উদ্বোধন
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ণ

মেহেদী হাসান সামাদ, নেত্রকোনা
মিনি কক্সবাজার খ্যাত উচিতপুর পর্যটন সেন্টার কাম রেস্ট হাউজ উদ্বোধন।আজ ০৭/০৫/২০২৩ তারিখ নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয় এক দিনব্যাপী কর্মসূচীতে মদন উপজেলা পরিদর্শন করেন।
তিনি নেত্রকোনা হাওর উপজেলা মদনের মিনি কক্সবাজার খ্যাত উচিতপুর পর্যটন সেন্টার কাম রেষ্ট হাউজ শুভ উদ্বোধন করা হয়েছেন।
বর্ষাকালে হাওরে সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে বেড়াতে আসা পর্যটকদের সুবির্ধাত্বে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে কোটি টাকা ব্যায়ে এটি নির্মিত হয়।
রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে উচিতপুর পর্যটন সেন্টার কাম রেষ্ট হাউজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিস।
উদ্বোধন শেষে মদন উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বলেন,এখানে বেড়াতে আসা পর্যটকসহ এলকাবাসীর দাবি ছিল উচিতপুর পর্যটন সেন্টার কাম রেষ্টুরেন্ট নির্মানের।আজ দীর্ঘদিনের কাঙ্খিত দাবি পূরণ হয়েছে। এখানে বাহির থেকে অনেক পর্যটক বর্ষার মৌসুমে ঘুরতে আসবে। তারা সেখানে ফ্রেস হয়ে রেষ্ট নিতে পারবে। পর্যটকদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীও নিয়োজিত থাকবে বলে জানান তিনি।
এসময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মদন পৌরসভা ও থানা পরিদর্শন করেন। জেলা প্রশাসক মহোদয় কার্যালয়গুলোর বিভিন্ন ডেস্ক ও সেবা প্রদান কার্যাবলী সম্পর্কে অবগত হয়ে সেবা প্রদানে ও কাজের মানোন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি মদন থানা পরিদর্শনকালে থানার অস্ত্রাগার, মালখানা ও বিভিন্ন ডেস্ক ঘুরে দেখেন। এসময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সেবা প্রদানে ও কাজের মানোন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন