নিজস্ব প্রতিবেদন:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসারের হাতে পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাহার প্রহৃত ঘটনার দুই মাস অতিক্রান্ত হলেও সূরাহা হয়নি।
উল্লেখ্য যে, গত ১৭ই মার্চ ২০২২ ইংরেজী চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে এক অনাড়ম্বর উন্নয়ন মেলার আয়োজন করা হয়। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার,এ.টি.ই.ও, সহ বিশেষ সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুপুর বার ঘটিকার সময় চুনারুঘাট উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠান স্থলে উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঞ্জাবি ঝাপটে ধরে হেঁচড়ে টেনে আঘাত করেন।
প্রত্যক্ষদর্শী সহ উক্ত ঘটনা বিভিন্ন মহলে জানাজানি হলে জনমনে তীব্র ক্ষোভ দেখা যায়। এই স্পর্শকাতর ঘটনার ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক, চুনারুঘাট থানার ওসি সহ আরো অনেকে অবগত আছেন।
এ ব্যাপারে একজন শিক্ষক বলেন-
শিক্ষকের শরীরে হাত তোলা! জাতি হিসেবে আমরা দূর্ণামের ভাগীদার হচ্ছি। শিক্ষা অফিসারের হাতে শিক্ষককে মারপিট ও নির্যাতনের ঘটনা বড় কষ্টদায়ক, মর্মান্তিক। এর চাইতে বড় কোন দূস্কর্ম আর হতে পারে না।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com