কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বসতভিটার সীমানা নির্ধারনকে কেন্দ্র করে মত বিরোধের কারনে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলন এলাকায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেন।
মামলা সূত্রে জানা গেছে, বুড়াবুড়ি ইউনিয়নের আব্দুস সালাম ওরফে শেখ সাহেব গংদের সাথে চাচাত ভাই জিয়াউর রহমান গংদের বাড়ির সীমানা নির্ধারন নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে বসতভিটার সীমানা নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শেখ সাহেব ও তার ভাইয়েরা জিয়াউর রহমানকে মারপিট করে গুরুত্বর আহত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে জিয়াউর রহমানের (৪২) মৃত্যু হয় । ঘটনার পরদিন শুক্রবার (১৭মার্চ) নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে নামীয় ৬জন ও অজ্ঞাত নামা ৪ জনের বিরদ্ধে মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দলন এলাকার নজির হোসেনের ছেলে চাঁদ মিয়া (৪৯) ও তার ভাই আব্দুস সালাম ওরফে শেখ সাহেব (৪৭) ।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ্জ্জুামান খন্দকার ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের শুক্রবার (১৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com