ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার দক্ষিণ জামালপুরের, ঢাকা-জামালপুর মহাসড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত ফলাফলে শতভাগ পাশকারী, দিগপাইত ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়” ও “কেজি শাখায়” সারাদেশের ন্যায় রবিবার (১লা জানুয়ারি ২০২৩ খ্রী.) সকালে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে।
বই বিতরন উৎসবকালীন সময়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জামালপুর জেলার সদর ৫ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী আকন্দ, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আক্তার বাবু, সাবেক সভাপতি মোঃ মহসিনুজ্জামান মহসিন, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক, মানবাধিকার কর্মী ও কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) র জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, এডভোকেট খলিলুর রহমান কেজি শাখার পরিচালক শেখ মোঃ আব্দুল মান্নান, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেনের এপিএস মোঃ সাইফুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,
ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com