কুষ্টিয়ায় জসদ নেতা শহীদ ইয়াকুব আলীর মৃত্যুবার্ষিকী পালিত ।। দৈনিক স্বাধীন দেশ

ইশতিয়াক আহম্মেদ, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ফিলিপনগর মরিচা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ ইয়াকুব আলী ২৩ মত স্মরণ সভা পালিত। ১৯৯৯সালের ১৬ ই ফেব্রুয়ারি এই দিনে কুষ্টিয়া দৌলতপুর উপজের কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী এক জনসভায়, ইয়াকুব আলী ও কাজি আরিফ সহ জাসদের পাঁচ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা ৮ জন আসামির মধ্যে২০১৫ সালে ০৪ জনের ফাঁসির রায় কার্যকারী হয় এবং আরো ০৪ জন আসামি এখনো পলাতক আছে। আজ (১৬ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০ টার সময়।ফিলিপনগর মরিচার ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায়, শরিফুল কবির স্বপন এর সভাপতিত্বে, এবং ইউসুফ আলী রুশোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৭৫ দৌলতপুর -০১ আসনের সাংসদ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ, সহ বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, আব্দুল আলিম স্বপন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা জাসদের সাধারণ সম্পাদক।ইঞ্জিনিয়ার ইলিয়াস, সভাপতি ফিলিপ নগর মরিচা কলেজ, মোঃ আব্দুল মান্নান উধ্যক্ষ ফিলিপ নগর মরিচা কলেজ, ফিলিপ নগর ইউনিয়ন পরিশোধর সদস্য মোঃ মামুনুর রশিদ সহজ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণী-পেশার নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন