কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপনের নির্দেশনায়
নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামে প্রথমবারের মতো বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার (৬ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসের নেতৃত্বে আদালতের কার্যক্রম শুরু হয়। অভিযানের প্রথম দিনেই এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপনের নির্দেশনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসের নেতৃত্বে খাদ্য পরিদর্শক মো. রফিকুল আলমসহ জেলা পুলিশের একটি দলের সমন্বয়ে খাদ্য আদালত অভিযান পরিচালনা করে। এ সময় কুড়িগ্রাম শহরের অন্তত ১৭টি দোকানপাট, হোটেল, ফলের দোকানে অভিযান চালানো হয়। আদালতের কার্যক্রম পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করাসহ সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। অভিযানে একজন ফল ব্যবসায়ীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। আদালত সূত্র জানায়, জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ প্রণীত হয়। পরে ২০১৫ সালে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করে আইনটি কার্যকর করা হয়। তবে আইন থাকলেও কুড়িগ্রাম জেলায় এই আদালতের কার্যক্রম আগে কখনও পরিচালনা করা হয়নি। আদালত জানায়, খাদ্যে ভেজাল এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আইনের বাস্তব প্রয়োগ এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনায় জেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু করা হলো। এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com