কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৭ পূর্বাহ্ণ
কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. ইকবাল হোসেন (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০ টার দিকে মৃত ঘোষণা করেন। ইকবালকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মামুন বলেন, ইকবাল দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।