ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে যাত্রীবাহি ট্রেন "গোয়ালন্দ এক্সপ্রেস" লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ (১৫ জানুয়ারী) রাত ৮টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। কালীগঞ্জ মোবারকগঞ্জ ষ্টেশন মাষ্টার শাহজাহান জানান, যাত্রীবাহী ট্রেনটি গোয়লন্দ থেকে ছেড়ে এসে খুলনার দিকে যাচ্ছিল। এসময় ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার সুন্দরপুরে পৌছালে এর দুইট বগি লাইনচ্যুত হয়। তাবে এ সময় কোন হতাহাতের ঘটনা ঘটেনি । তিনি আরো জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে । এরপর উদ্ধার তৎপরতা শুরু হবে। তবে এখনও পর্যন্ত খুলনার সাথে দুই পাশের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com