নুরে শাহী আলম লাবলু, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মাদক মামলায় আব্দুস সালাম (৪৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদÐ দেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ আদেশ দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুস সালাম সিরাজগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। আদালতের দায়িত্বরত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. শফিকুল ইসলাম বলেন, ২০২১ সালের ১৪ জুন গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০০ মিলিগ্রাম ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে আজ এ রায় ঘোষণা করেন। সন্ধ্যায় আসামিকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com