কামাল হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলায় ফিরোজা আরিফ ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থ অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি ) বিকালে সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ফিরোজা-আরিফ ফাউন্ডেশনের আয়োজনে প্রায় তিন শতাধিক গরিব অসহায় দোস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি উপস্থিত থাকায় কথা থাকলেও দলীয় কাজের ব্যস্ততার কারনে উপস্থিত থাকতে পারেননি।
এসময় ফিরোজা আরিফ ফাউন্ডেশন গাজীপুর জেলা পরিচালক শেখ মোকাম্মেল দীনা সংগীতার সঞ্চালনায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া, শেখ আমিন উদ্দিন, জসিম উদ্দিন বি এস সি,শাহ মোহাম্মদ ওমর ফারুক, ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, অ্যাড.বাবুল হোসেন, দেলোয়ার হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া কম্বল বিতরণের পূর্বে ফিরোজা আরিফ ফাউন্ডেশনের আয়োজনে সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com