ইসতিয়াক আহমেদ হিমেল : চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৬ মে) বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন অসহায় ও দরিদ্র মানুষ যেন অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য লিগ্যাল এইড কার্যক্রমের প্রচার ও প্রসার নিশ্চিত করতে হবে। জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদ মোহাঃ মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আবদুল ওদুদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com